Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পায়ে জমেছে জল, ভার্চুয়ালি হাজিরা পার্থর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পায়ে জল জমে যাওয়ায় আদালতে এলেও শুনানি কক্ষে পৌঁছোতে পারলেন না পার্থ  চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য কোর্টে গেলেও পায়ে জল জমায় সিঁড়িতে উঠতে তাঁর অসুবিধা হয়। তাই তাঁকে কোর্ট লকআপ চত্বর থেকে ভার্চুয়ালি মাধ্যমে হাজিরা দেন।  সেইকারণেই আবারও তিনি বিচারকরের কাছে জামিনের আবেদন করতে পারেননি। এদিন মন্ত্রীর আইনজীবী আদালতে জানিয়েছিলেন, পা ফুলে থাকায় হাঁটতে সমস্যা হচ্ছে পার্থ । সেই কথা শুনেই ভার্চুয়ালি মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় বিচারক।

টানা দেড় বছরে বহুবারই শারীরিক অসুস্থতার জন্য ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার জন্য পার্থ  অনুরোধ করলেও বিচারক তা রাখেননি। পাশাপাশি পার্থের শারীরিক অবস্থা খতিয়ে দেখে সরকারি হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য ছিল  সর্ব ক্ষণ সহায়কের প্রয়োজন নেই। তবে বৃহস্পতিবার হাজিরা দিতে গিয়ে হাটতে তাঁর বেশ অসুবিধা হয়। তাই বাধ্য হয়েই বিচারক ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। প্রসঙ্গত , ২০২২ সাল থেকে জেল বন্দি রয়েছেন পার্থ।

ইতিমধ্যেই বহু বার জামিনের আবেদন করেছেন পার্থ।  তবে একবারও  তাঁর জামিন আবেদন গ্রহণ করেনি আদালত । তবে বহুবার পার্থ দাবি করেছেন,’  তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।‘ তবে তাঁর দাবিকে গ্রহণ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে এখন ও অধরাই রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00