Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাইদের সঙ্গে ভাইফোঁটা পালন টলি নায়িকাদের, উপহার কী কী পেলেন?

তাঁরা হলেন অভিনেত্রীর ভাই। ‘ভাইফোঁটা’র দিন জীবনের সেই তিন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে ছবি পোস্ট করে দিতিপ্রিয়া জানালেন, সকালবেলা বোনের থেকে ফোঁটা নিয়ে দাদারা চলে গিয়েছেন অফিসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ নভেম্বর থেকে শুরু হয়েছে দীপাবলি। এখনও চলছে আলোর উৎসব। আর কালী পুজোর একটি প্রধান রীতি ভাইফোঁটা। বাংলার একটি দুর্দান্ত রীতি এটি। রাখি বন্ধনের মতো ভাইদের মঙ্গল কামনায় এদিন বোনেরা সকাল থেকে উপোস করে ভাইদের কপালে টিকা দিয়েছেন। দীর্ঘায়ু কামনা করেছেন। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও এদিন ভাই ফোঁটা পালন করেছেন তাঁদের ভাইদের সঙ্গে। টেলিপাড়ার অভিনেত্রীদের ইনস্টাগ্রাম ঘাটলেই পাওয়া যাবে সেই খবর। অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের বাড়িতে মাঝে অনেকগুলি বছর ভাই ফোঁটার অনুষ্ঠান বন্ধ ছিল। এই কয়েক বছর তিনি নিজের কেরিয়ার গড়তেই ব্যস্ত ছিলেন তিনি। অভিনেত্রীর জীবনেও প্রতিদিন নিত্যনতুন মানুষের আনাগোনা হচ্ছেই। কিন্তু তাঁর জীবনে তিন জন মানুষের কোনও পরিবর্তন হয় নি। তাঁরা হলেন অভিনেত্রীর ভাই। ‘ভাইফোঁটা’র দিন জীবনের সেই তিন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে ছবি পোস্ট করে দিতিপ্রিয়া জানালেন, সকালবেলা বোনের থেকে ফোঁটা নিয়ে দাদারা চলে গিয়েছেন অফিসে।

রাতে রান্নাবান্নার আয়োজন চলছে। পাঁঠার মাংস হবে। দাদাদের কাছ থেকে একটা দারুণ ঘড়ি উপহার পেয়েছেন অভিনেত্রী। তাঁকে পরবর্তীতে ‘বগলামামা যুগ যুগ জিও’ ছবিতে। এদিকে সদ্য শেষ হয়েছে ‘খেলনা বাড়ি’ সিরিয়াল। কিন্তু মিতুলকে এখনও ভোলেনি ভক্তরা। তবে এদিন ভাইফোঁটা উপলক্ষে তাঁর পর্দার ভাই হয়ে গেলেন আসল ভাই। হ্যাঁ, সিরিয়াল শেষ হলেও সম্পর্কটা রয়ে গিয়েছে ঠিক আগের মতোই। আরাত্রিকা মাইতি এবং ঋষভ চক্রবর্তী। গত এক-দু’বছর ‘খেলনা বাড়ি’ সিরিয়ালের ফ্লোরেই তারা রাখি, ভাইফোঁটা উদ্‌যাপন করেছেন। কিন্তু এ বছর আর সিরিয়ালের সেটে হলনা। তা বলে ঋষভকে আর ফোঁটা দেওয়া হবে না, তা নি হয়! বোনের মনের কথা বুঝতে পেরেই সকালে আরাত্রিকার বাড়িতে হাজির চলে গিয়েছিলেন ঋষভ।

আরাত্রিকাও নাকি বিষয়টি জানতেন না। ভাইফোঁটার দিন সকালে রীতিমতো চমকে দিয়েছেন ঋষভ তাঁর বাড়িতে গিয়ে। শেষমেশ ফোঁটা দিয়েছেন। দারুণ টেডি বিয়ার উপহার পেয়েছেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00