Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেদারনাথে পুজো দিতে গিয়ে দেখা রাহুল-বরুণের, সাক্ষা‍ৎ ঘিরে জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকেই লোকসভার সেমিফাইনাল হিসাবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আর ওই ভোটের মধ্যেই ভগবানের মন্দিরে পুজো দিতে গিয়ে দীর্ঘদিন বাদে দেখা হল দুই ভাই রাহুল ও বরুণ গান্ধির। দুজনের মধ্যে বেশ খানিকক্ষণ কথাো হয়। আর গান্ধি পরিবারের তৃতীয় প্রজন্মের দুই সদস্যের ওই সাক্ষা‍ৎ-পর্ব ঘিরেই নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

গতকাল মঙ্গলবার কেদারনাথ মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধি। সেই সময়ে সকন্যা মন্দিরেই পুজো দিতে হাজির ছিলেন সঞ্জয় গান্ধির পুত্র বরুণ গান্ধি। মন্দির চত্বরেই দুই ভাইয়ের দেখা হয়। বরুণের মেয়েকে জড়িয়ে ধরে আদরও করেন রাহুল। দুই ভাইয়ের মধ্যে বেশ খানিকক্ষণ নিভৃতে কথাও হয়। যদিও কী নিয়ে কথা হল, তা নিয়ে মুখ খুলতে চাননি দুই ভাইয়ের কেউই। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বরুণের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে কথা হতে পারে দুই ভাইয়ের।

বিজেপির সাংসদ হলেও গত কয়েক মাস ধরেই দলের সঙ্গে বরুণের দুরত্ব বেড়েছে। দলের একাধিক বৈঠকে গরহাজির থেকেছেন তিনি। শুধু তাই নয়, মণিপুর-সহ একাধিক ইস্যুতে মোদি সরকারকে খোঁচা দিয়ে সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন সঞ্জয় তনয়। তাঁর ওই আচরণ দলীয় অনুশাসন ভেঙেছে বলেই মনে করছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। ফলে আগামী লোকসভা ভোটে বরুণকে ফের প্রার্থী না করে অমিত শাহ-জেপি নাড্ডারা। যদিও গত কয়েক মাস ধরেই জল্পনা চলছে, আগামী লোকসভা ভোটের আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন সঞ্জয় গান্ধির পুত্র।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00