Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে সংসদ নির্বাচন ১১ ফেব্রুয়ারি, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: আগামী ১১ ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন করানোর জন্য পাকিস্তান নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈশার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ওই নির্দেশ দিয়ে বিষয়টি রাষ্ট্রপতির গোচরে আনারও পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশনকে। একই সঙ্গে আগামিকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনারকে সশরীরে আদালতে উপস্থিত থাকারও নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছে, নির্বাচনের নির্ঘন্ট চূরান্ত ঘোষণা করবে শীর্ষ আদালতই।

চলতি বছরের ১২ অগস্ট পাকিস্তানের জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভোটের জন্য যাতে বাড়তি সময় পাওয়া যায় সেই কারণে গত ৯ অগস্ট সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতি আরিফ আলভিকে সুপারিশ করেছিলেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই সুপারিশ মেনে গত ৯ অগস্ট মধ্যরাতে জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। নির্বাচন পরিচালনার জন্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রীও নিয়োগ করা হয়।

কিন্তু জাতীয় সংসদ ভেঙে দেওয়ার পরে তিন মাস হতে চললেও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর পোষাভৃত্য হিসেবে পরিচিত নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা। অবিলম্বে দেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করানোর আর্জি জানিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। ওই জনস্বার্থ মামলার শুনানিতেই এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন করানোর প্রস্তাব করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00