Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাজির শব্দমাত্রা ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের মরশুমে এখন শুধুই আনন্দের মেজাজ। দুর্গাপুজোর আমেজে এখন কলকাতাজুড়ে ঢল নেমেছে। এরপরেই দীপাবলি। মা আসবেন অন্যরূপে। এইসময়ে আবার আলোর ঝলকানিতে মেতে থাকে রাজ্য। চারিদিকে বাজির আলোয় মুখরিত হয়। এবার শব্দবাজির শব্দমাত্রা বাড়ানো হল। রাজ্যে বাড়ল শব্দবাজির মাত্রা। ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিয়েছে রাজ‌্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

বাজি থেকে যাতে দূষণ না ছড়ায় তাই দূষণ ছড়ানো বাজি আগেই বন্ধ করেছিল রাজ্য। তবে পরিবেশবান্ধব বাজিতে ছাড় দেওয়া হয়েছিল। এতদিন এই রাজ্যে পরিবেশবান্ধব বাজির ক্ষেত্রেও ৯০ ডেসিবেল পর্যন্ত ছাড় ছিল। এবছর থেকে ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এর বেশি শব্দমাত্রা পৌঁছলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে।    

রাজ‌্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম‌্যান কল‌্যাণ রুদ্র জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শব্দমাত্রা ১২৫ ডেসিবেল পর্যন্ত করা হয়েছে।তবে ‘সাইলেন্ট জোন’ থেকে একশো মিটারের মধ্যে মাইক্রোফোন বা শব্দবাজির ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00