Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টিতে আপাতত বন্ধ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: এশিয়া কাপে খলনায়ক হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। এবার বিশ্বকাপেও থাবা বসাল। সোমবার বিকেলে আচমকা ঝেঁপে বৃষ্টি নামায় বন্ধ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার ম্যাচ। বৃষ্টিতে খেলা বন্ধের সময়ে শ্রীলঙ্কার রান ছিল ৩২.১ ওভারে ৪ উইকেটে ১৭৮। আদৌ খেলা শুরু হবে কিনা তা নিয়ে খানিকটা সংশয রয়েছে।

লখনউয়ের একানা স্টেডিয়ামে বিশ্বকাপের বাঁচা-মারার ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দু’দলই প্রথম দুই ম্যাচ হেরে গিয়েছে। ফলে শেষ চারে যাওয়ার আশা টিঁকিয়ে রাখতে দু’দলের কাছেই আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টসভাগ্য সহায় হয়েছে শ্রীলঙ্কার। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অস্থায়ী অধিনায়ক কুশল মেন্ডিজ। ওপেনিং জুটিতে দুরন্ত সূচনা করেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। অস্ট্রেলিয়ার বোলারদের শাসন করে উদ্বোধনী জুটিতে ১২৫ রান তুলে ফেলেন লঙ্কার দুই ওপেনার। অবশেষে ২২তম ওভারে এসে নিশাঙ্কাকে  (৬১) ফিরিয়ে জুটি ভাঙেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অজি অধিনায়কের বলে হুক করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন নিশাঙ্কা। দেড়শো রানের গণ্ডি টপকানোর পরে ফিরে যান কুশল পেরেরা (৭৮)। দারুণ এক ডেলিভারিতে তাঁকেও বোল্ড করেন কামিন্স।

পরের ওভারেই উইকেট শিকারের উৎসবে যোগ দেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিজকে ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারে সাদিরা সামারাবিক্রমাকে (৮) এলবিডব্লিউয়ের ফাঁদেন ফেলেন। ৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। ৩২.১ ওভারের মাথায় ঝাঁপিয়ে বৃষ্টি আসার কারণে ম্যাচ বন্ধ রাখেন আম্পায়াররা। চারিথ আসলঙ্কা ৪ ও ধনঞ্জয় ডি’সিলভা ৭ রানে ক্রিজে রয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00