Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পায়ে চোট, মুখ্যমন্ত্রীর পুজো কাটবে বাড়িতে বসেই

পায়ে চোট লাগায় তাঁর হাঁটাচলা এখনও বারণ। তাঁর পায়ে সংক্রমণ হয়ে গিয়েছে। সারতে সময় লাগবে। তাই তাঁকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) জন্য শিল্পের ক্ষেত্রে বিদেশী বিনিয়োগ(FDI) আনতে সাম্প্রতিককালে স্পেনে(Spain) গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানে সকালবেলায় জগিং করতে গিয়ে পায়ে চোট লেগেছিল তাঁর। পরে কলকাতায় ফিরে এসে তিনি গিয়েছিলেন এস এস কে এম হাসপাতালে। তাঁকে আর হাসপাতালে ভর্তি হতে না হলেও চিকিৎসকদের পরামর্শে তাঁকে এখন বাড়িতেই থাকতে হচ্ছে। মনে করা হয়েছিল, বাড়িতে বিশ্রাম নিয়ে মহালয়ার মধ্যেই ফের চাঙ্গা হয়ে মাঠে নেমে পড়বেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতো কলকাতার পুজোগুলিও নিয়ে গিয়েই উদ্বোধন করবেন তিনি। কিন্তু সেই দিন এগিয়ে এলেও মুখ্যমন্ত্রীর তরফে কোনও ক্লাবকে সময় না দেওয়ায় আশঙ্কা তৈরি হচ্ছিল একটু একটু করে। শেষে সেই আশঙ্কাই সত্যি হল। এবার মুখ্যমন্ত্রীর পুজো(Durga Puja) কাটতে চলেছে বাড়িতে বসেই।

এদিন অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তাঁর বাড়ি থেকেই ভারচ্যুয়াল ভাবেই কলকাতার ৬টি এবং জেলার ৮০০টি পুজোর উদ্বোধন করেন। সেই সময়েই তিনি জানান, পায়ে চোট লাগায় তাঁর হাঁটাচলা এখনও বারণ। তাঁর পায়ে সংক্রমণ হয়ে গিয়েছে। সারতে সময় লাগবে। তাই তাঁকে হাঁটাচলা করতে বারণ করেছেন চিকিৎসকেরা। তাই ঘরবন্দি হয়েই আপাতত কাটছে তাঁর। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এমনিতে ঠিক আছি। পায়ে একটা চোট রয়েছে। কিছুদিন লাগবে সারতে। সংক্রমণ হয়ে গিয়েছে। এখন আবার হাঁটাহাঁটি শুরু করলে বাড়বে। ডাক্তাররা বারণ করেছেন। তাই সশরীরে উপস্থিত হতে না পারলেও, মানসিক ভাবে আপনাদের সঙ্গেই রয়েছি।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি জানাতে বলেছেন সকলের সঙ্গে তাঁর মুখোমুখি দেখা হবে আগামী ২৭ অক্টোবর কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্ণিভালে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00