Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউটাউনে পড়ুয়ার স্যুটকেসবন্দি দেহ উদ্ধার, আটক ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় এসেছিল বহু স্বপ্ন নিয়ে। কে জানত বাস্তব তাঁকে এই পরিণতিতে পৌঁছে দেবে। নিউটাউনে পড়ুয়ার মৃত্যু ঘিরে এই বিতর্কই দানা বাঁধছে। ভাড়াবাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হল পড়ুয়ার স্যুটকেসবন্দি মৃতদেহ। ঘটনায় ইতিমধ্যেই সনেহভাজন ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম সাজিদ হোসেন। বয়স ১৯ বছর। মালদার বৈষ্ণবনগর থানার ১৬ মাইল গ্রামের বাসিন্দা।  নিট পরীক্ষার প্রস্তুতির জন্য কলকাতায় এসেছিলেন। নিউডাউনের মহিষবাথানের বক্সব্রিজের কাছে ভাড়া থাকতেন। গত ৪ অক্টোবর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা যোগাযোগ করতেও পারছিলেননা।  বুধবার রাতে সাজিদের বাড়িতে বন্ধুরা ফোন করে জানায়, সে নিখোঁজ। বৃহস্পতিবার কলকাতায় এসে মিসিং ডায়েরি করেন সাজিদের বাবা।

বিকেলে পড়ুয়ার বাবার ফোনে একটি ছবি যায়। মুক্তিপণ হিসেবে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়। পরে সেই ছবি ডিলিট করে দেওয়া হয়। শুক্রবার তাঁর ভাড়াবাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হয় দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, পড়ুয়াকে খুন করা হয়েছে। কি কারণে খুন তা স্পষ্ট নয়। ৪ জনকে জেরা করে নেপথ্য কারণ জানার চেষ্টায় পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00