Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সঞ্জয় গান্ধি হাসপাতালের লাইসেন্স বাতিলে স্থগিতাদেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অস্ত্রোপচারে এক রোগীর মৃত্যুকে ঢাল করে অমেথির সঞ্জয় গান্ধি হাসপাতালে  তালা ঝুলিয়ে দিয়েছিল যোগী সরকার। হাসপাতালের লাইসেন্স বাতিল করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। এই লাইসেন্স বাতিলে বুধবার স্থগিতাদেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। আদালতের এই নির্দেশকে স্বাগত জানালেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি। 

নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার তিনি লেখেন, “এলাহাবাদ হাইকোর্ট সঞ্জয় গান্ধি হাসপাতালের লাইসেন্স বাতিলের ওপর স্থগিতাদেশ দিয়েছে। এই জয়ে অমেথির জনগণ এবং হাসপাতালের শত শত কর্মচারীদের অভিনন্দন জানাই। সঞ্জয় গান্ধি হাসপাতাল বহু বছর ধরে জনসেবার জন্য নিবেদিত থাকবে এটাই সবার জন্য কামনা।”

দীর্ঘদিন ধরে সঞ্জয় গান্ধি হাসপাতাল মানুষকে পরিষেবা দিয়ে এসেছে। তবে গত ১৪ সেপ্টেম্বর দিব্যা শুক্ল নামে এক মহিলার মৃত্যু হয় এই হাসপাতালে। অস্ত্রোপচারের সময় মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ ওঠে। লাইসেন্স বাতিল করে যোগী সরকার। শুধুমাত্র হাসপাতালের নামের সঙ্গে ‘গান্ধি’ শব্দ জুড়ে থাকায় লাইসেন্স বাতিল করা হয়েছে বলে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধি। বুধবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী এবং মনীশ কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, হাসপাতালের বিরুদ্ধে তদন্ত চলবে। তবে লাইসেন্স বাতিল করা যাবে না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00