Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান, করোনার নতুন প্রজাতির হদিশ, সব রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনিক কর্তাদের চিঠি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মেলায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ  এই ব্যাপারে সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনিক কর্তাদের চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘করোনার নতুন একটি ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে। প্রাথমিক খবরে জানা গিয়েছে, এই ভাইরাসের মিউটেশন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। তাই, আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। তাই, সব পক্ষকে এই ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নজর রাখতে হবে আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ভাইরাস যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য এখন থেকেই পদক্ষেপ করতে হবে।‘

উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ আফ্রিকায় পাওয়া গিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্টের। ন্যাশনাল ইন্সটিটউট অব কমিউনিকেবল ডিজিসের (এনআইসিডি) বয়ান অনুসারে, নতুন এই ভ্যারিয়েন্ট B.1.1.529। এখনও পর্যন্ত নতুন এই ভাইরাসের শিকার ২২ জন।ভাইরাসের ক্ষমতা যাচাই করতে আক্রান্তদের শরীর থেকে রক্তের নমুনা ও লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইউরোপে যখন করোনা নতুন করে দাপট দেখাতে শুরু করেছে, সেই সময় দক্ষিণ আফ্রিকা থেকে নয়া ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া খবর যে উদ্বেগের তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00