Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টিতে ধুন্ধুমার জগদ্দলে! আহত ৩ যাত্রী, অবরোধ

বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ কাঁকিনাড়া আসে ডাউন গেদে-শিয়ালদা লোকাল। তখনই বেশ কয়েকজন হুড়মুড়িয়ে উঠে পড়েন ভেন্ডর কামরায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: ট্রেনের ভেন্ডর কামলায় ওঠা নিয়ে বচসা, আর তা থেকেই ধুন্ধুমার জগদ্দল স্টেশনে। ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টির জেরে আহত হলেন তিন যাত্রী। প্রতিবাদে ট্রেন অবরোধ করলেন ক্ষুব্ধ যাত্রীরা। বুধবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল শিয়ালদহ মেন লাইনের জগদ্দল স্টেশনে। এর জেরে দীর্ঘক্ষণ থমকে যায় ট্রেনের চাকা। আহত যাত্রীদের জগদ্দল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে যায় জিআরপি, আরপিএফ ও জগদ্দল থানার বিশাল পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ কাঁকিনাড়া আসে ডাউন গেদে-শিয়ালদা লোকাল। তখনই বেশ কয়েকজন হুড়মুড়িয়ে উঠে পড়েন ভেন্ডর কামরায়। কিন্তু ওই কামরা তখন ছানায় ঠাসা ছিল। অনেকেই সেই ছানার উপর উঠে পড়েন। এর প্রতিবাদ করেন ছানা ব্যবসায়ীরা। শুরু হয়ে যায় বচসা। ততক্ষণে ট্রেন চলে আসে জগদ্দল স্টেশনে। অভিযোগ কয়েকজন যাত্রী ওই ট্রেনের ভেন্ডর কামরা লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন। পাথরের আঘাতের জখম হন ৩ জন। এরপরই অন্যান্য যাত্রীরা তাড়া করেন তাঁদের। ছানা ব্যবসায়ীরা রেল অবরোধ শুরু করে দেয়। তাঁদের সঙ্গে যুক্ত হন অন্যান্য যাত্রীরাও। প্রায় আধঘণ্টা ধরে চলে অবরোধ। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে ট্রেন। চরম সমস্যায় পড়েন অফিস ফেরত যাত্রীরা। পরে রেল পুলিশের মধ্যস্থতায় উঠে যায় অবরোধ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00