Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভর সন্ধ্যায় কেষ্টপুরের খালে যুবকের মরণ ঝাঁপ

Share:

নিজস্ব প্রতিনিধি,কেষ্টপুর: উত্তর ২৪ পরগনা জেলার বাগুইআটি সংলগ্ন কেষ্টপুরের উদয়নপল্লী লোহাপুল থেকে খালে পরে তলিয়ে গেল এক যুবক । প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ওই যুবক লোহাপুল থেকে কেষ্টপুর বাগজোলা খালে শনিবার সন্ধ্যায় ঝাঁপ দেয়।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কেষ্টপুর উদয়ন পল্লীতে। ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার(Baguiati P.S.) পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার সন্ধ্যে নাগাদ কেষ্টপুর উদয়নপল্লীতে কেষ্টপুর খাল লোহার ব্রিজ থেকে পড়ে খালে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটে, শনিবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ। যুবকটি ওই ব্রিজের উপর বসে ছিল ।আচমকাই পড়ে যায় সে। যদিও কিছু স্থানীয় লোক দাবি করেন কেষ্টপুর(Kestopur) খালের লোহাপুল থেকে থেকে ঝাঁপ দিয়েছে ওই যুবক ।

খালের জলে তলিয়ে যাওয়া যুবকের নাম গৌতম মল্লিক(Goutam Mallick)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কেষ্টপুর উদয়নপল্লীতে(Udayanpally)। ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে বাগুইআটি থানার পুলিশ। ডুবুরি আনিয়ে যুবকের সন্ধানে তল্লাশি চালানোর ব্যবস্থা করা হচ্ছে। ওই যুবক অবিবাহিত ।পুলিশ ওই নিখোঁজ যুবকের পরিবারেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে কি কারনে এই ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করছে। ওই যুবক নেশাগ্রস্থ অবস্থায় ছিল কিনা তা জানতে তদন্ত শুরু হয়েছে।

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

0:00