Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে রোহিতদের মুখোমুখি শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: কুশল মেন্ডিজ, সাদিরা সামারাবিক্রমা আর চারিথা আসালঙ্কার চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছল শ্রীলঙ্কা। প্রথম ব্যাট করে সাত উইকেট হারিয়ে ২৫২ তুলেছিলেন বাবর আজমরা। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জেতার জন্য শ্রীলঙ্কারও জয়ের জন্য প্রয়োজন ছিল ২৫২ রানের। শেষ বলে দুই রান নিয়ে বাবরদের মুখের গ্রাস ছিনিয়ে নেন আসালঙ্কা। আগামী রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে রোহিত শর্মাদের মুখোমুখি হচ্ছেন দাসুন শানাকারা।

বৃহস্পতিবার কলম্বোর প্রেদাসা স্টেডিয়ামে ‘বাঁচা-মরার’ লড়াইয়ে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে আবদুল্লাহ শফিক ও মহম্মদ রিজওয়ানের চওড়া ব্যাটে ভর করে ৪২ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫২ রান তুলেছিল পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি শ্রীলঙ্কার। ২০ রানের মাথায় হারায় প্রথম উইকেট। মারমুখী মেজাজে ব্যাট করতে থাকা কুশল পেরেরা ৮ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন। তার পরে দলকে বিপদ থেকে খানিকটা টেনে তোলেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিজ। দুজনে দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন। নিশাঙ্কাকে (২৯) সাজঘরের পথ দেখান শাদাব খান।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে ম্যাচের রং বদলে দেন কুশল মেন্ডিজ ও সাদারা সামারাবিক্রমরা। পাকিস্তানি বোলারদের আক্রমণ নির্বিষ করে দেন। ৪৭ বলে নিজের ২৫তম অর্ধ শতরান পূর্ণ করেন মেন্ডিজ। ৯৭ বলে ১০০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। কিন্তু অর্ধ শতরানের দোরগোড়া থেকে সামারাবিক্রমাকে (৪৮) ফেরান ইফতিখার আমেদ। চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মেন্ডিজ। ৯১ রানের মাথায় তাঁকে সাজঘরে ফেরান সেই ইফতিখার। লঙ্কা অধিনায়ক দাসুন শানাকাকে (২) ফিরিয়ে ম্যাচের রং আনেকটাই বদলে দেন পাক স্পিনার। পর পর দুই সতীর্থ ফিরে যাওয়ায় একা কুম্ভ হয়ে লরাই করেন চারিথ। ৪১তম ওভারে বল করতে এসে পর লঙ্কা শিবিরে জোড়া ধাক্কা দেন শাহিন আফ্রিদি। পর পর দুই বলে ফিরিয়ে দেন ধনঞ্জয় ডি’সিলভা (৫) ও দুনিথ ওয়ালালাগেকে (০)। ৪২ তম ওভারের চতুর্থ বলে রান আউট হয়ে ফেরেন প্রমোদ মধুশান (১)। শেষ দুই বলে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ছয় রান। মাথা ঠাণ্ডা করে পঞ্চম বলে বাউন্ডারি হাঁকান আসালঙ্কা। আর শেষ বলে দ্রুত দুই রান নিয়ে দলকে ফাইনালে পৌঁছনোর ছাড়পত্র জোগাড় করে দেন। শেষ ৪৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00