Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতাকে শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ প্রেসিডেন্ট রণিল বিক্রমসিঙ্ঘের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুবাই বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমসিঙ্ঘের হঠাৎ সাক্ষাৎ। দুজনের সঙ্গে দুজনের কুশল বিনিময় হয়েছে। মাদ্রিদ যাওয়ার আগেই শ্রীলঙ্কা সফরের আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখেই তাঁকে ডেকে নেন রণিল বিক্রমাসিঙ্ঘে । দু’জনে একসঙ্গে বেশ খানিকক্ষণ কথাবার্তাও বলেন।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমসিঙ্ঘে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীলঙ্কা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে বিশ্ব বাণিজ্য সম্মেলন ২০২৩-এ যোগ দিতে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন। দুজনের এই সাক্ষাৎকারে আপ্লুত মুখ্যমন্ত্রী। বুধবার ভারতীয় সময় সকাল পৌঁনে ১০টা নাগাদ দুবাই থেকে মাদ্রিদের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী এবং তাঁর প্রতিনিধি দল।

বাংলায় বিনিয়োগ টানতে ১২দিনের বিদেশ সফরে মঙ্গলবারই রওয়ানা দিয়েছেন মমতা। স্পেন সফরে মুখ্যমন্ত্রী বিদেশি উদ্যোগপতি ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন।  দুবাই হয়ে মাদ্রিদ যাচ্ছেন তিনি। দুবাই বিমানবন্দরে অপেক্ষা করার সময় আচমকাই শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়ে যায় তাঁর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00