Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৫ দিনেই সমস্ত রেকর্ড ভাঙল ‘জওয়ান’, ভারতে ৩০০ কোটি ছাড়ালো ছবির আয়

ফিল্মটি ভারতে ৩০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করে বছরের দ্বিতীয় ব্লকবাস্টার চলচ্চিত্র হয়ে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ‘জওয়ান’ ঝড় তুঙ্গে। শুধু দেশে নয়, বিদেশের বক্সঅফিসেও ‘জওয়ান’ জ্বরে কাবু সকলে। মুক্তির ৫ দিন বাদেও প্রেক্ষাগৃহ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘জওয়ান’। দেশের আনাচে কানাচে শুধু একটাই নাম ঘুরে বেড়াচ্ছে, তা হল দেশ কি শান শাহরুখ খান। ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। এই ছবির হাত ধরেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ করলেন বলিউড বাদশা। দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে প্রথমবার হাত মেলালেন তিনি, সঙ্গে জুটি বাঁধলেন দক্ষিণি সুন্দরী নয়নতারার সঙ্গে। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ছবি মুক্তির আগে থেকেই বক্সঅফিসে ঝড় তুলেছিল। বিক্রি হয়ে গিয়েছিল প্রায় ৫০ কোটির মতো টিকিট। আর প্রথম দিনে বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকা কামিয়েছিল এই ছবি। আর সবকটি রেকর্ড ভেঙে জওয়ানের ৫ দিনের বক্সঅফিস কালেকশন হয়ে দাঁড়িয়েছে  ৩০০ কোটি টাকার অধিক, ৫ দিনে ভারতে ৩০০ কোটি টাকা উপার্জন করে রীতিমতো নতুন রেকর্ড গড়ল জওয়ান।

ফিল্মটি ভারতে ৩০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করে বছরের দ্বিতীয় ব্লকবাস্টার চলচ্চিত্র হয়ে উঠেছে। ছবিটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক ভারতে ৫ দিনে কী রকম আয় করল জওয়ান। 

জওয়ান বক্স অফিস কালেকশন ২য় দিন: ৫৩.২৩ কোটি টাকা 

জওয়ান বক্স অফিস কালেকশন ৩য় দিন: ৭৭.৮৩ কোটি টাকা 

জওয়ান বক্স অফিস কালেকশন দিন ৪: ৮০.১০ কোটি টাকা

জওয়ান বক্স অফিস কালেকশন দিন 5: ৩০ কোটি টাকা 

জওয়ানের মোট বক্স অফিস সংগ্রহ (5 দিনে): ৩১৬.১৬ কোটি টাকা

এদিকে বিশ্বব্যাপী, জওয়ান ৫২০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। শাহরুখের পাঠান ছবির সব রেকর্ডও তছনছ করে দিয়েছে জওয়ান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00