Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বক্সঅফিসে ‘জওয়ান’ সুনামি, মাত্র ৩ দিনেই বিশ্বব্যাপী ৩৫০ কোটি আয়

আন্তর্জাতিকভাবে, ছবিটি ৩৫০ কোটি রুপি অতিক্রম করেছে বলে জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। আর মুক্তির দিন থেকেই একেবারে বিশ্বজুড়ে তাণ্ডব শুরু করেছে ‘জওয়ান’। অ্যাটলি দ্বারা পরিচালিত ছবিটিতে ইতিমধ্যেই ব্লকবাস্টারের ট্যাগ লেগে গিয়েছে। নয়নতারার সঙ্গে শাহরুখ খানের প্রথমবার জুটি, যা ভক্তদের কাছে ব্যপক সাড়া ফেলেছে। মুক্তির দিনেই ছবিটি ভারতে ৭৫ কোটি টাকা আয় করেছিল। যা বলিউডের সমস্ত রেকর্ড একেবারে ভেঙে দিয়েছে। গতকাল ছবির আয়ের সংখ্যা ২০০ কোটি ছুঁই ছুঁই ছিল গোটা বিশ্বব্যাপী। এবার চলে এলো ছবির তৃতীয় দিনের রেজাল্ট। প্রাথমিক অনুমান অনুযায়ী, তিনদিনেই ‘জওয়ান’ জাতীয় এবং আন্তর্জাতিক বক্সঅফিসে অপ্রতিরোধ্য। প্রথম দিনে, ‘জওয়ান’ ভারতের সমস্ত ভাষায় ৭৫ কোটি টাকা আয় করেছিল। তৃতীয় দিনের প্রাথমিক অনুমান অনুসারে, ‘জওয়ান’ শনিবার ভারতে ৭৪.৫০ কোটি টাকা আয় করেছিল। এই মূহুর্তে ছবিটির মোট ভারতীয় সংগ্রহ ২০২.৭৩ কোটি রুপি (হিন্দি, তামিল এবং তেলেগু সহ)। আন্তর্জাতিকভাবে, ছবিটি ৩৫০ কোটি রুপি অতিক্রম করেছে বলে জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা। অ্যাটলি ফিল্মটি দুই দিনে বিশ্বব্যাপী ২৪০ কোটি টাকা সংগ্রহ করেছিল।

মজার বিষয় হল, আদিপুরুষের সঙ্গে জওয়ানকে তুলনা করে , চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান লিখেছেন, “#প্রভাস বনাম #শাহরুখখান। #আদিপুরুষ বনাম #জওয়ান।” উভয়ই বিশ্বব্যাপী বক্স অফিসে ২৪০ কোটি আয় করেছে। যাইহোক, কিন্তু জওয়ান তৃতীয় দিনেই আদিপুরুষকে পরাজিত করে ৩৫০ কোটি করেছে। মনোবালা রবিবার টুইটে লিখেছেন, “জওয়ান মাত্র ৩ দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩৫০ কোটি গ্রস মার্ক অতিক্রম করেছে।” ছবিটির এখনও পর্যন্ত 2751581 টি টিকিট বিক্রি হয়েছে। যা কিনা রীতিমতো রেকর্ড। হিন্দি শো – 14817 মোট – ₹ 73.76 কোটি। তামিল শো – 905 গ্রস – ₹ 5.34 কোটি। তেলুগু শো – 786 গ্রস – ₹ 3.74 কোটি মোট – ₹ 82.84 কোটি। ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইন PVR – 4,09,394 – ₹ 18.03 কোটি। INO031 কোটি, INO31 ₹ -38 কোটি সিনেপোলিস – 1,52,562 – ₹ 7.21 কোটি।”

এই ছবিতে এসআরকে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন- একজন গোয়েন্দা কর্মকর্তা এবং একজন চোর হিসেবে। পুনে, মুম্বই, হায়দ্রাবাদ, চেন্নাই, রাজস্থান এবং ঔরঙ্গাবাদ জুড়ে ছবিটির শুটিং হয়েছে। অনিরুধ রবিচন্দর এই ছবির জন্য সুর করেছিলেন এবং বলিউডে একক সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিধি ডোগরা। তিন দিনে ভারতে ২০২ কোটি টাকা আয় করল জওয়ান। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00