Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বলিউডের সর্বকালের রেকর্ড ভাঙল ‘জওয়ান’, বিশ্বব্যাপী ১৫০ কোটি আয়

তার মধ্যে ছবিটি হিন্দিতে ৬৫ কোটি নেট, তামিলে ৫ কোটি নেট এবং তেলেগুতে ৫ কোটি আয় করেছে। যা হিন্দি ছবির জন্যে সর্বকালের সেরা উপার্জনকারী ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। ছবি ঘিরে ভক্তদের মধ্যে ছিল তুমুল উত্তেজনা। মুম্বই, কলকাতা থেকে চেন্নাই, হায়দ্রাবাদ-সব জায়গাতেই জওয়ানের অবতারে শাহরুখের কাটআউটে রীতিমতো দুধ ঢেলে পুজো করেছেন ভক্তরা। সঙ্গে ঢাক-ঢোল পিটিয়ে চলছে জওয়ান উৎসব। এই প্রথম দক্ষিণী পরিচালক অ্যাটলি এবং দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে জুটি বাঁধলেন অভিনেতা। আর তাতেই একেবারে ক্লিনবোল্ড হয়ে গিয়েছে শাহরুখের আগের সমস্ত রেকর্ড। এই বছরের শুরুতে পাঠানকেও হারিয়ে দিয়েছে ছবি। মুক্তির দিনই একেবারে বাজিমাত করেছে জওয়ান। তামিল, তেলেগু, হিন্দি, তিনিটি ভাষায় মুক্তি পেয়েছে জওয়ান। ছবির গল্পে রয়েছে রাজনৈতিক যোগ। সমাজের ভুল সংশোধনের একটি গল্পের রূপরেখা তুলে ধরেছে জওয়ান। শাহরুখ ছাড়াও ছবিটিতে আরও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি এবং নয়নথারা।

বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ৯ লাখের মতো টিকিট বিক্রি হয়ে গিয়েছিল জওয়ানের। Sacnilk.com এর মতে, জওয়ান সর্বকালের সবচেয়ে বড় হিন্দি ওপেনার হিসেবে চিহ্নিত হয়েছে। শাহরুখ খান ছবিতে একজন দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। বাবা জওয়ান এবং ছেলে শাহরুখ খান পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। জওয়ান প্রথম দিনে ভারতে রীতিমতো রেকর্ড গড়ল। প্রাথমিক অনুমান অনুসারে, ঘরোয়া বক্সঅফিসে ৭৫ কোটি টাকা উপার্জন করেছে। তার মধ্যে ছবিটি হিন্দিতে ৬৫ কোটি নেট, তামিলে ৫ কোটি নেট এবং তেলেগুতে ৫ কোটি আয় করেছে। যা হিন্দি ছবির জন্যে সর্বকালের সেরা উপার্জনকারী ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে।জওয়ান’ বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছে।’ জওয়ান’-এর গ্লোবাল বক্সঅফিস তুলনামূলক কম আয় করেছে। প্রথম দিনের সংগ্রহ বিবেচনা করে, SRK-এর ছবিটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের শীর্ষ মুভি। অস্ট্রেলিয়ায় প্রথম স্থানে অভিষেক। A$398,030 [2.11 কোটি টা। নিউজিল্যান্ডে NZ$ 79,805 [39.13 লক্ষ টাকা এবং জার্মানি 3 নম্বর স্থানে অভিষেক। ইউরো 146,014 [1.30 কোটি টাকা] আয় করেছে। 

চলচ্চিত্রটিতে সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থা, ত্রুটি যুক্ত সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো একাধিক সামাজিক অবৈধ পরিকাঠামো তুলে ধরা হয়েছে। শাহরুখ ছাড়াও, ছবিটিতে অস্ত্র ব্যবসায়ী ভিলেন কালীর চরিত্রে বিজয় সেতুপতি এবং একজন সৎ পুলিশ নর্মদা চরিত্রে নয়নথারা অভিনয় করেছেন। ছবিটিতে দীপিকা পাড়ুকোনও একটি বর্ধিত ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে, অভিনেতাকে যুদ্ধ-প্রশিক্ষিত মহিলাদের দল দেখানো হয়েছে, যে চরিত্রে অভিনয় করেছেন প্রিয়মনি এবং সান্যা মালহোত্রা, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহার খান এবং আলিয়া কুরেশি।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00