Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোলাঘাটে বিনা বেতনে দুঃস্থ পড়ুয়াদের শিক্ষাদান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একজন সফল মানুষের পশ্চাতে কারিগর হিসেবে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। সুদূর অতীত থেকে গুরু-শিষ্যের পবিত্র সম্পর্ক রচিত। পাঠ্য বই পড়ালেই শিক্ষক হয়না। জীবনের প্রতিটি পদক্ষেপে যিনি চলতে শেখান তিনিই শিক্ষক। যাদের নীতিবোধ ভাবতে শেখায় তাঁরাই শিক্ষক। যাদের চলতি পথে মূল্যবোধ অবাধ তাঁরাই শিক্ষক। তবে বর্তমানে শিক্ষক ছাত্রের সম্পর্ক কি পূর্বের মতই স্নেহ ও ভালোবাসার পবিত্র প্রতীক রয়েছে? এই প্রশ্নই জাগে বর্তমান শিক্ষাব্যবস্থার ঘুণ ধরা কাঠামো দেখে।

এখন শিক্ষাঙ্গনে রাজত্ব শুধুই এক শ্রেণীর অর্থলোলুপ কারবারিদের। মোটা মাইনের অঙ্কে শিক্ষা বিকোয় এই শ্রেণী। অন্যদিকে টিউটরের মাসমাহিনা দিতেই ঘাম ঝরে স্বল্প উপার্জনে মধ্যবিত্তের। চারিদিকে যখন এই দৃশ্য তখন এক ব্যতিক্রমী চিত্র কোলাঘাটে। এক জনপ্রিয় স্বচ্ছাসেবী প্রতিষ্ঠান সংকেত ক্লাবের উদ্যোগে গড়ে উঠল বিনা বেতনের শিক্ষাকেন্দ্র। প্রায় ৫০ জন পড়ুয়াকে নিয়েই শুরু হয়েছে। সমাজ কর্মী হংস শুভ্র পাল ইংরেজি পড়ানোর দায়িত্ব নেন। অঙ্ক দেখানোর জন্য এগিয়ে আসেন অবসর প্রাপ্ত শিক্ষক মলয় ঘোষ। পদার্থ বিজ্ঞান পড়ান  কোলাঘাটের মানুয়া হাইস্কুলের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক তপন সামন্ত। এক কথায় সমস্ত বিষয় বিনা খরচে শেখাচ্ছেন এই শিক্ষকেরা।

এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা। বর্তমানে শিক্ষার মূল্য অর্থের বিনিময়ে বিচার হয়। গৃহ শিক্ষকেরা মোটা মাইনের মাসিক বেতন নেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতেও শুরু হয়েছে সেই চল। তাই এই কৃত্রিম জগতে এখনও এক শ্রেণীর শিক্ষকেরা রয়েছেন যাদের কাছে অর্থ নয় প্রকৃত শিক্ষা দেওয়াটাই আদর্শের। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00