Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুভেন্দুর Encounter মন্তব্যের বিরুদ্ধে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ APDR

ধর্ষণকারীদের Encounter করে মেরে ফেলা উচিত - শুভেন্দুর এই মন্তব্যের বিরুদ্ধেই রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে APDR।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতার ঘৃণাভাষণের(Hate Speech) বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য মানবাধিকার কমিশনের(West Bengal State Human Rights Commission) দ্বারস্থ হল Association for Protection of Democratic Rights বা APDR। অনেকেই এই সংস্থাকে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বলে চেনেন। তাঁদের তরফে রাজ্য মানবাধিকার কমিশনের কাছে Email করে শুধু যে শুভেন্দু অধিকারের(Suvendu Adhikari) বিরুদ্ধে অভিযোগই জানানো হয়েছে তাই নয়, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন তথা অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে ওই চিঠি পাঠিয়েছেন APDR’র সাধারণ সম্পাদক রঞ্জিত শূর।

APDR’র তরফে পাঠানো অভিযোগে বলা হয়েছে, ‘গত ২৪ অগস্ট শুভেন্দু অধিকারী ঘৃণাভাষণ দিয়েছেন। বলেছেন, অভিযুক্ত ধর্ষণকারীদের Encounter করে মেরে ফেলা উচিত। তার এই বক্তব্যে শুধু বিচারাধীন বন্দিদেরই নয়, রাজ্যের সমস্ত মানুষের জীবনের অধিকার, বিচার পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থাকে অস্বীকার করা হয়েছে। পুলিশকে ও সাধারণ মানুষকে আইন হাতে নিয়ে খুন করতে প্ররোচনা দিয়েছে। এ সবই মানবাধিকার লঙ্ঘন। শুভেন্দু অধিকারী প্রভাবশালী নেতা। তাঁর বক্তব্যের(Encounter Remarks) একটি সামাজিক অভিঘাত আছে। ফলে তাঁর এই বক্তব্যে খুবই খারাপ প্রভাব পড়বে সমাজে। এক জন এমএলএ হিসাবে শুভেন্দু আইন প্রস্তুতকারক। তাঁর এই বক্তব্য তাই আইনসভার প্রতিও অশ্রদ্ধা প্রকাশ পেয়েছে। আইন প্রস্তুতকারক হিসাবে আইনব্যবস্থাকে নস্যাৎ করার জন্য তার আরও বেশি সাজা হওয়া উচিত। বিচারাধীন হাজার হাজার বিচারাধীন বন্দিও তাঁর এই বক্তব্যে ভীত সন্ত্রস্ত হয়ে জীবন কাটাবে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে রাজ্যবাসীর মানবাধিকার রক্ষায় আপনি উপযুক্ত পদক্ষেপ নিন, এটাই আমাদের প্রত্যাশা।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৪ অগস্ট উত্তরপ্রদেশের মতোই পশ্চিমবঙ্গেও ধর্ষকদের ‘প্রয়োজনে Encounter’র পক্ষে সওয়াল করছিলেন শুভেন্দু। তিনি বলেছিলেন, ‘এখানে আইনের শাসন নেই। তাই অপরাধীদের মন থেকে ভয় চলে গিয়েছে। যেখানে অল্প সময়ের এই ধরনের অপরাধের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার কথা। তখন অপরাধী মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এ রাজ্যে যোগী আদিত্যনাথের মতো এক জন কড়া প্রশাসক দরকার। এই ধরনের অপরাধ যারা করছে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। প্রয়োজনে এদের Encounter করে দেওয়া উচিত।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00