Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রথম ভারতীয় তারকা হিসেবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি উন্মোচন করবেন উর্বশী রাউতেলা

সম্প্রতি উর্বশী রাউতেলা আনন্দের সঙ্গে বিশ্বকাপের লোভনীয় ট্রফির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ফ্রান্সে আইসিসি বিশ্বকাপ ট্রফি প্রকাশকারী তিনিই হবেন প্রথম তারকা। তাঁর পোস্টটি ভক্তদের কাছ থেকে দারুণ ভালবাসা পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বে এখন ভারত রাজ করছে। গতকাল ‘চন্দ্রযান ৩’-এর চাঁদে সফল অবতরণ, রীতিমতো সবকিছুর উর্ধে উঠে গিয়েছে একেবারে। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের সফল অবতরণ হিসেবে ভারত প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পেল। আর চাঁদের মাটি ছুঁয়ে পৃথিবীর বুকে চতুর্থ দেশ হিসেবে ভারত স্বীকৃতি পেল। ১৪০ কোটি ভারতীয়র গর্বের একেবারে শেষ নেই। ২০২৩ সালটা যেন পৃথিবীর বুকে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের নাম। প্রায় কয়েক যুগের প্রচেষ্টার পর অবশেষে মহাকাশ গবেষণা সংস্থা ISRO অসম্ভবকে সম্ভব করে দেখাল। চাঁদের দক্ষিণে আজ পর্যন্ত কেউ প্রবেশ করতে পারেনি, সেখানে সফট ল্যান্ডিং হল চন্দ্রযান ৩ মিশনের ‘ল্যান্ডার বিক্রম’-এর।

আগামী ১৪ দিন থাকবে চন্দ্রযান ৩ চাঁদে, পাঠাবে নানারকম খুঁটিনাটি তথ্য। শুধু ISRO নয়, ভারতীয় তারকারাও প্রতি মুহূর্তে দেশকে আন্তর্জাতিক স্তরে গর্বিত করে তুলছে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ICC মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ক্রিকেট প্রেমিকদের কাছে উত্তেজনার বছর। রিপোর্ট অনুসারে, ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে ICC ক্রিকেট বিশ্বকাপ। আর এবার অভিনেত্রী উর্বশী রাউতেলা জমকালো টুর্নামেন্ট ট্রফি উন্মোচন করার দায়িত্ব পেয়েছেন। গতবছর কাতার বিশ্বকাপ ফুটবলে ট্রফি উন্মোচনের দায়িত্ব পেয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এবার ভারতের হয়ে ট্রফি উন্মোচন করবেন উর্বশী রাউতেলা। নিঃসন্দেহে বিষয়টি দারুণ উত্তেজনাপূর্ণ। আন্তর্জাতিক মহলে ভারতের স্থান ধীরে ধীরে আকাশ ছুঁচ্ছে।

সম্প্রতি উর্বশী রাউতেলা আনন্দের সঙ্গে বিশ্বকাপের লোভনীয় ট্রফির সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ফ্রান্সে আইসিসি বিশ্বকাপ ট্রফি প্রকাশকারী তিনিই হবেন প্রথম তারকা। তাঁর পোস্টটি ভক্তদের কাছ থেকে দারুণ ভালবাসা পেয়েছে। বুধবার ইনস্টাগ্রামে গিয়ে, উর্বশী রাউতেলা একটি অত্যাশ্চর্য, সোনালি, শরীর-আলিঙ্গনকারী পোশাকে অবতীর্ণ হয়েছেন। আইকনিক আইফেল টাওয়ারের সঙ্গে বিশ্বকাপ ট্রফি নিয়ে পোজ দিয়ে উর্বশী লিখেছেন, “আমিই প্রথম অভিনেতা যিনি আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারে ‘ক্রিকেট বিশ্বকাপ 2023 ট্রফি’ চালু ও উন্মোচন করবেন।”

ছবিটি দেখে ভক্তরা তাঁদের উত্তেজনা আর ধরে রাখতে পারেননি। একজন বলেছেন, “আপনি সব দিক দিয়ে আমাদের দেশের গর্ব।” অন্য একজন প্রশংসা করেছেন, “ওএমজি, এটি আপনার সমস্ত সংগ্রহের সেরা ছবি।” ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ৫ অক্টোবর থেকে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হতজ চলেছে। প্রথম ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড এর। ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গ্র্যান্ড ফিনালে হওয়ার কথা রয়েছে। উর্বশী রাউতেলা সম্প্রতি পবন কল্যাণের চলচ্চিত্র ব্রোতে উপস্থিত হয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00