Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মদ্যপ অবস্থায় অন্তঃসত্ত্বা স্ত্রীর ঠোঁট কামড়ে পালিয়ে গেল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,বাসন্তী:অন্তঃসত্ত্বা স্ত্রীর ঠোঁট কামড়ে নিয়ে পালিয়ে গেল স্বামী। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ঢুড়ি সাত নম্বর এলাকায়। পরিবার সূত্রে খবর, অভিযুক্তের নাম রাকিব খান(Rakib Khan)। কয়েকদিন আগে তিনি শ্বশুরবাড়িতে আসেন। সেখানেই স্ত্রী প্রিয়া খানের সঙ্গে থাকতে শুরু করেন।

এরপর মদ খাওয়াকে কেন্দ্র বিবাদ বাধে স্বামী-স্ত্রীর মধ্যে। শুরু হয় গণ্ডগোল। মদ খাওয়ার প্রতিবার করেন প্রিয়া। অভিযোগ, তখনই স্ত্রীর ঠোঁটে কামড় বসিয়ে দেয় অভিযুক্ত যুবক। মেয়ের চিৎকারে তাঁর মা আজমীরা খান এগিয়ে গেলে অভিযোগ তাঁরও ঠোঁট কামড়ানোর চেষ্টা করে জামাই রাকিব।কোনও রকমে জামাইয়ের কামড়ের হাত থেকে বাঁচেন শাশুড়ি।এ দিকে অন্তঃসত্ত্বা মেয়ের উপর এই রকম নৃশংস ঘটনা মেনে নিতে পারেনি শ্বশুরবাড়ির লোকজন। তাঁরা চিৎকার করতে শুরু করেন।

সেই চিৎকারে প্রতিবেশীরা এক জোট হতেই পালিয়ে যায় অভিযুক্ত রাকিব খান। স্ত্রী প্রিয়া খানকে রক্তাক্ত অবস্থায় রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে(Canning Hospital) নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।প্রিয়া মোল্লা বলেন, মদ খেয়ে বাড়িতে এসে গুটকা খাচ্ছিলো । এরপর আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। সেই সময় হঠাৎ করেই বড় বড় চোখ করে আমার দিকে তাকায়। তারপর ঠোঁটে কামড় বসিয়ে পালিয়ে যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00