Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পিএসজির মূল দলে ফিরলেন এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে নেইমারের সঙ্গে সম্পর্ক যায় যায় অবস্থা, অন্যদিকে এমবাপেকেও ক্লাব ছাড়তে বলে দিয়েছে। এমন অবস্থায় নেইমার আল হিলালে যচ্ছেন বলে সূত্রেরব খবর। আর এমবাপে যেতে চান রিয়াল মাদ্রিদে। কিন্তু হঠাৎ কী হল? আজ, রবিবার পিএসজির মূল দলে যোগ দিলেন কিলিয়ান এমবাপে। তার মানে কি এমবাপেকে নিয়ে সিদ্ধান্ত বদল করল পিএসজি? নাকি এর পেছনে রয়েছে কোনও বিশেষ কারণ? এসব নিয়েই এখন আলোচনা হচ্ছে ‘ফুটবল বিশ্বে।

জানা গিয়েছে, পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হবে ২০২৪ সালের গ্রীষ্মের মরশুমে। আর তার আগেই তাকে বিক্রি করে দিতে চাইছে পিএসজি। তাহলে ক্লাব ট্রান্সফার ফি পিএসজি পাবে। আর তা যদি না হয়, এমবাপে চুক্তি শেষ করে যদি ক্লাব ছাড়ে, তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন। তখন আর ট্রান্সফার ফি পিএসজি পাবে না। তখন এমবাপে চাইলে যে কোনও ক্লাবে যেতে পারবেন। তাই চুক্তি শেষ হয়ে যাওয়ার আগেই এমবাপেকে বিক্রি করে দিতে চাইছে পিএসজি।

অন্যদিকে এমবাপের মাথায় চলছে অন্য পরিকল্পনা। তিনি পুরো চুক্তির সময় পার করে পিএসজি ছাড়তে চান। যাতে ক্লাব আনুগত্যেরব পুরো বোনাসটা তিনি পান। তাই দুপক্ষই নিজেদের স্বার্থে একপ্রকার সমঝোতা করেছেন। তাই ক্লাবের মূল অনুশীলনে আপাতত ফিরে এসেছেন এমবাপে। এ কথা এক বিবৃতিতে জানিয়েছে পিএসজি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00