Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মৌলভীবাজারে গোপন ডেরায় অপারেশন চালিয়ে বিস্ফোরক-সহ ১০ জঙ্গিকে আটক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জামাতুল আনসার নিষিদ্ধ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় এক গোপন ডেরায় অপারেশন চালিয়ে ১০ জনকে আটক করেছে সন্ত্রাস দমন শাখা (সিটিটিসি)। আটক ১০ জঙ্গির মধ্যে ছয়জন পুরুষ ও চার জন মহিলা। পাশাপাশি তিন শিশুকেও নিজেদের হেফাজতে নিয়েছে সিটিটিসি। ধৃত জঙ্গিরা নব্য গজিয়ে ওঠা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে একটি সংগঠনের সঙ্গে জড়িত।

শনিবার সকালে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে একটি নব নির্মিত বাড়িতে গত কয়েকদিন ধরে আস্তানা গেড়েছিল ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে একটি জঙ্গি সংগঠনের সদস্যরা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত আটটা নাগাদ বাড়িটি ঘিরে ফেলেন সিটিটিসির গোয়েন্দারা। রাত হওয়ায় কোনও রকম অপারেশন চালানো হয়। এদিন সকাল সাতটা নাগাদ অপারেশন হিল সাইড নামে বিশেষ অভিযান শুরু হয়। সাড়ে ঘন্টা বাদে বাড়িটির ভিতর থেকে মোট ১০ জঙ্গিকে আটক করা হয়। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও চার জন মহিলা। জঙ্গিদের আটক করার ক্ষেত্রে কোনও বাধার মুখে পড়তে হয়নি।

আটক জঙ্গিরা সংগঠনের প্রসারের কাজে নিযুক্ত ছিলেন বলে জানিয়ে সিটিটিসি প্রধান বলেন, ধৃতরা সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জের বাসিন্দা। বাড়িটিতে তল্লাশি চালিয়ে তিন কেজি বিস্ফোরক, বিপুল সংখ্যক জেহাদি পুস্তিকা, জেহাদি প্রশিক্ষণের সরঞ্জাম ও নগদ তিন লক্ষ ৬১ হাজার টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

0:00