Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোগীরা ডাক্তারদের অপমান করলে, মিলবে না চিকিৎসা পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল আখছার দেখা যায় চিকিৎসা পরিষেবা ঠিকঠাক না পেলে কিংবা কোনও কারণে রোগীমৃত্যুর ঘটনা ঘটলে রোগীর পরিবার ডাক্তারদের কাঠগড়ায় তোলেন। অনেকসময় ডাক্তারদের মারধর করার মতোও ঘটনা ঘটেছে। এই ধরনের অপমানজনক পরিস্থিতি এড়াতে এবার একটি বড় পদক্ষেপ নিল মেডিক্যাল বোর্ড।

 রোগী বা রোগীর পরিবার  ডাক্তারদের সঙ্গে অপমানজনক আচরণ করলে, চিকিৎসা পরিষেবা প্রদান করতে তাঁরা বিরত থাকতে পারেন।

জানা গিয়েছে, রোগী বা রোগীর পরিবার ডাক্তারদের সঙ্গে অভদ্র আচরণ করলে সেটির রিপোর্ট জানাতে পারেন। সেই রোগীদের নাম আরএমপিতে নথিভুক্ত করা হতে পারে। এমনকি প্রয়োজনে এই ধরনের রোগীদের অন্য কোথাও চিকিৎসার জন্য রেফার করতে পারেন চিকিৎসকেরা। এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে মেডিক্যাল বডি।

এই প্রথম ডাক্তাররা এমন সুবিধা পাচ্ছেন। যেখানে তাঁরা রোগীদের অভদ্র আচরণকে ঠেকাতে পারবেন বলে মনে করছে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। আরএমপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রোগীর পরীক্ষা বা চিকিৎসা করার আগে, তার কনসালটেশন ফি সম্পর্কে আগে রোগীকে অবগত করতে হবে। রোগীর কোনও কারণে সার্জারি করার পরিস্থিতি তৈরি হয় তাহলে আগেভাগে রোগীকে জানাতে হবে। রোগী যদি তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারেন, তাহলে চিকিৎসকেরা তাঁকে পরিষেবা দিতে অস্বীকার করতেই পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00