Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর সুপারিশ সত্ত্বেও ৮টি কোর্স চালুর অনুমোদন পেল না কলেজ

আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে ৮টি কোর্স চালু করার সুপারিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরও অনুমোদন পেল না ওই কলেজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে(A J C Bose College) ৮টি নতুন বিষয়ের কোর্স(New Course) চালু করার সুপারিশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কিন্তু তার পরও সেই আটটি বিষয়ে কোর্স(New Course) চালুর অনুমোদন পেল না ওই কলেজ। এই অভিযোগে সরব হয়েছেন কলেজের অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি(Purna Chandra Maiti)। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর  নির্দেশ পেয়ে গত ৩০ জুন উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিরা কলেজ পরিদর্শনে এসেছিলেন। কিন্তু নয়া কোর্স চালুর বিষয়ে কোনও সদুত্তর মেলেনি। অথচ ৩১ জুলাই শেষ হতে চলেছে ভর্তি প্রক্রিয়া। শুধু তাই নয়, তাঁর আরও অভিযোগ, পরিদর্শনে এসে উচ্চশিক্ষা দফতরের কোনও কোনও আধিকারিক কার্যত মুখ্যমন্ত্রীরই সমালোচনা করেছেন। আধিকারিকরাই নাকি প্রশ্ন তুলেছেন, কেন একটি কলেজে এভাবে পরিদর্শন হবে? এই বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতরকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পূর্ণচন্দ্র মাইতি। 

আরও পড়ুন দারিদ্রতা কমার নিরিখে এগিয়ে বাংলা, রিপোর্ট নীতি আয়োগের

ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের রাজ্যস্তরের শীর্ষনেতা পূর্ণচন্দ্রবাবু কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে ৮টি নতুন বিষয়ের কোর্স চালু করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর দফতরকে চিঠি পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর দফতর সেই চিঠি ও এবাদন আবার রাজ্যের উচ্চশিক্ষা দফতরে পাঠিয়ে দেয়। সেখান থেকে চিঠি যায় উচ্চশিক্ষা সংসদে। কারণ, পরিদর্শন সেরে রিপোর্ট দেওয়ার দায়িত্ব সংসদেরই। এখন পূর্ণচন্দ্রবাবুর দাবি, ২০১৯ সাল থেকে কোনও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে নতুন বিষয় খোলার অনুমোদন দেওয়া হচ্ছে না। অথচ বহু ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকাঠামো, অর্থ এবং লোকবল রয়েছে। চাহিদাও রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। তাঁর মরিয়া আবেদনে নবান্নের সাড়াও মিলেছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে এই কলেজে Accountancy ছাড়া বাংলা, ইংরেজি, হিন্দির মতো বিষয়ে Honors Course রয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগে Physics, Chemistry, Mathematics মিলিয়ে মোট ৭টি বিষয়ে Honors Course চালু রয়েছে এখানে। নতুন করে ইতিহাস, ফিলোজফি, এডুকেশন, ফিল্ম স্টাডিজ, কম্পিউটার সায়েন্স, জার্নালিজম-মাস কম-এর মতো আটটি বিষয় চালুর আবেদন জানিয়েছিল কলেজটি।

আরও পড়ুন মমতার দেখানো পথে হেঁটেই দেশে রূপায়িত হবে ‘মিষ্টি’

পূর্ণচন্দ্রবাবু জানিয়েছেন, ‘আমাদের নতুন ৮ তলা ভবনের অর্ধেক অংশ কাজে লাগানোই যায় না। প্রতিটি ক্ষেত্রে যথেষ্ট বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন, যাঁরা বিএডে ক্লাস নেন। এছাড়াও ৫ কোটি টাকার ফান্ড রয়েছে। তা সত্ত্বেও অনুমোদন মেলেনি। কেউ বিএড কোর্সে পাঠদানে নিযুক্ত থাকলে তাঁদের অন্য কোর্সের শিক্ষক হিসেবে দেখানো যাবে না বলে আমাদের জানানো হয়েছে। অথচ এই শিক্ষকরা নির্দিষ্ট বিষয়ের পাঠদানের জন্যই কলেজে নিযুক্ত হয়েছিলেন। পরে বিএড কোর্স চালু হলে তাঁদের সংশ্লিষ্ট বিষয় পড়ানোর দায়িত্ব দেওয়া হয়। তাই এই যুক্তি খাটে না। সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রীর সুপারিশ সত্ত্বেও কিছু হল না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00