Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণিপুর ইস্যুতে রাজপথে নামল তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা

Share:

নিজস্ব প্রতিনিধি:  মণিপুরে জাতিহিংসার প্রতিবাদে বুধবার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেস রাস্তায় নামল। গড়িয়াহাট থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করেন সংগঠঋনের কর্মী-সমর্থকরা। তাদের হাতে ছিল পোস্টার ও প্ল্যাকার্ড। মিছিলে পা মিলিয়েছিলেন সাংসদ মালা রায় (MP Mala Roy), বিধায়ক রত্না চট্টোপাধ্যায়রা।

অন্যদিকে, বিজেপি শাসিত মণিপুরে তিন মাস ব্যাপী দাঙ্গা ও অশান্তি, মহিলাদের উপর নিয়মিত অত্যাচার, মণিপুর সরকারের ব্যর্থতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে  প্রতিবাদ মিছিল সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।

আগামী ২৭ ও ২৮শে জুলাই রাজ্য জুড়ে প্রতিটি জেলার প্রতিটি ব্লকে জেলা তৃণমূল যুব কংগ্রেসের পরিচালনায় প্রতিবাদ মিছিল হবে। ৩০শে জুলাই পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে কলকাতায় মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00