Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালদিঘী শিশু উদ্যানের সৌন্দর্যায়নের উদ্যোগ গঙ্গারামপুর পৌরসভার

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘী শিশু উদ্যানের সৌন্দর্যায়নের উদ্যোগ নিল গঙ্গারামপুর পৌর কর্তৃপক্ষ।উল্লেখ্য, ইতিহাস বিজড়িত শহর দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর। গঙ্গারামপুর(Gangarampur) শহরেই রয়েছে বানগড়, এছাড়াও রয়েছে আলাউদ্দিন বখতিয়ার খলজির সমাধিস্থল।গঙ্গারামপুর শহরে ইতিহাসে কালদীঘি ও ধলদীঘি দুইটি দুটি দিঘীর উল্লেখ পাওয়া যায়।

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে গঙ্গারামপুর কালদিঘিতে(Kaldighi) বিগত বাম আমলে তৈরি হয় কালদিঘী শিশু উদ্যান। পরবর্তীতে রাজ্যে ক্ষমতায় আসার পর সৌন্দর্যায়নের লক্ষ্যে গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে শিশু উদ্যানে আরও উন্নতিকরণ করা হয়।ট্রয় ট্রেন সহ একাধিক অত্যাধুনিক প্রযুক্তি আনা হয় গঙ্গারামপুর শিশু উদ্যানে।

এবার গঙ্গারামপুর শিশু উদ্যানের আরো উন্নতিকরণে জোর দেওয়া হবে বলে জানালেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। বুধবার সেইমত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ইঞ্জিনিয়ার সহ পৌরসভার চেয়ারম্যান(Chairman) গঙ্গারামপুর শিশু উদ্যান পরিদর্শন করলেন পার্কের টয় ট্রেন চড়ে। জানা গেছে, খুব তাড়াতাড়ি শিশু উদ্যান আরো উন্নতিকরণ হতে চলেছে।পার্কের উন্নতিকরণ হবে বিষয়টি নিয়ে খুশির হাওয়া গঙ্গারামপুর শহর জুড়ে। ফের বলাই বাহুল্য গঙ্গারামপুর পৌরসভার (Gangarampur Municipality)স্বর্ণ মুকুটের আরো নতুন পালক সংযোজন হতে চলেছে সৌন্দর্যায়নের মধ্য দিয়ে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00