Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টিতে লাইন জলের তলায়, হাওড়ায় বাতিল একাধিক ট্রেন

জলের তলায় বিস্তৃর্ণ এলাকার রেললাইন। ফলে হাওড়া ও সাঁতরাগাছি থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একাধিক এলাকা। বিপর্যস্ত জনজীবন। ব্যাহত যোগাযোগ ব্যবস্থাও। জলের তলায় বিস্তৃর্ণ এলাকার রেললাইন। ফলে হাওড়া ও সাঁতরাগাছি থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। সূত্রের খবর, দক্ষিণ-মধ্য রেলের বিজয়ওয়াড়া স্টেশনের কাছে জলের তলায় চলে গিয়েছে রেললাইন। ফলে ওই পথে ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। এছাড়াও বহু এলাকায় লাইনে ধসও নেমেছে বলে জানিয়েছে রেলমন্ত্রক। আসুন দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল হল।

রবিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল-

২১.১১.২০২১ তারিখে বাতিল করা হল

১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস
২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস
১২৮৪১ হাওড়া-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস
১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লী এক্সপ্রেস
১২৮৩৫ হাতিয়া-যশবন্তপুর এক্সপ্রেস
১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস
০২৮৬৭ হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস
১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল

পাশাপাশি ২২.১১.২০২১ তারিখে বাতিল করা হয়েছে ০৬১৬৯ পুরুলিয়া ভেল্লিপুরম এক্সপ্রেস ট্রেনটি। রেলমন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে এই পাঁচটি ট্রেন বাতিল হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দক্ষিণ ভারতগামী আরও অনেক ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখিত। তবে এই দুদিনই ট্রেনগুলি বাতিল থাকবে না আরও কয়েকদিন বাড়ানো হবে সেটা জানানো হয়নি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00