Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রের নতুন বাংলা অভিধান, বিজ্ঞাপনে Ministry of Defence হল ‘স্বরাষ্ট্রমন্ত্রক’

সম্প্রতি কলকাতার বিভিন্ন অংশে ছেয়ে গিয়েছে একটি বিজ্ঞাপনে। 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষ্যে নতুন প্রতিযোগিতা চালু করছে কেন্দ্রীয় সরকার। যার নাম 'বন্দে ভারতম-নৃত্য উৎসব'।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগেও বাংলায় বিজ্ঞাপন দিতে গিয়ে মুখ পুড়েছিল কেন্দ্রের। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি দেখল শহর কলকাতা। সম্প্রতি কলকাতার বিভিন্ন অংশে ছেয়ে গিয়েছে একটি বিজ্ঞাপনে। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে নতুন প্রতিযোগিতা চালু করছে কেন্দ্রীয় সরকার। যার নাম ‘বন্দে ভারতম-নৃত্য উৎসব’। দেশব্যাপী এই প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। তার জন্য অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে আগামী ১৭ নভেম্বর থেকে। বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞাপন। নানান মাপের হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে শহর কলকাতা। বাংলা ও ইংরেজির মিশেলে ওই বিজ্ঞাপনেই ‘প্রতিরক্ষামন্ত্রক’ (Ministry of Defence) বাংলায় হয়ে গেল ‘স্বরাষ্ট্রমন্ত্রক’। অর্থাৎ Ministry of Defence-এর বাংলা তর্জমা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

যা ইতিমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের। সোশ্য়াল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপও শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের দেওয়া ওই বিজ্ঞাপন নিয়ে। ইতিমধ্যেই এই বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে বের হওয়ার মুখেই ভিআইপি রোডে বিশাল মাপের একটি হোর্ডিং নজর কারছে পথ চলতি মানুষদের। এছাড়াও কলকাতার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই দেওয়া হয়েছে এই বিজ্ঞাপন। কিন্তু তাতে এত বড় ভুল কীভাবে নজর এড়িয়ে গেল আমলাদের? উঠছে প্রশ্ন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00