Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুবকের মুখে অ্যাসিড ছুঁড়ল দুই সন্তানের মা

তবে একা অরুণ নয়, এই অ্যাসিড হামলায় শিবাও জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবকের মুখে অ্যাসিড ছুঁড়ল বছর ৩৫-এর এক মহিলা। জানা গিয়েছে, ওই যুবককে প্রেমের প্রস্তাব দেওয়া ওই মহিলা বিবাহিত এবং দুই সন্তানের মা। মূলত সেই কারণেই তাঁর প্রস্তাবে রাজি হননি আহত ওই যুবক। আর তাতেই ক্ষিপ্ত হয়ে তাঁর মুখে অ্যাসিড ছোঁড়ে ওই মহিলা। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে কেরলের তিরুবন্তপুরমে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে মারাত্মক জখম অবস্থায় ওই যুবক বর্তমানে কেরলের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, ওই যুবকের আঘাত সাংঘাতিক। অ্যাসিড হামলায় তাঁর চোখ দু’টি সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গিয়েছে মুখের বেশীরভাগ অংশ। চিকিৎসকদের আশঙ্কা দৃষ্টিশক্তি হারাতে পারেন ওই যুবক।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আহত ওই যুবকের নাম অরুণ কুমার। বছর ২৮-এর অরুণ কুমার তিরুবন্তপুরমের বাসিন্দা। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিবা নামের এক বিবাহিত মহিলার সঙ্গে অরুণের আলাপ হয়। শিবা অরুণের থেকে বয়সেও বড় বলে জানা গিয়েছে। বছর ৩৫-এর ঐ মহিলার সঙ্গে কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠ হয়ে পরে অরুণ। তাঁকে প্রেমের প্রস্তাবও দেন শিবা। কিন্তু অরুণ যখন জানতে পারেন যে শিবা বিবাহিত এবং তাঁর দুটি সন্তান রয়েছে তখনই তিনি পিছু হটেন। শিবার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আর তারপরেই এই বিপত্তি। আহত ওই যুবকের পরিবারের অভিযোগ, শিবার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধস্পৃহা জেগে ওঠে তার মধ্যে। গত ১৬ নভেম্বর শেষ বার তাঁরা দেখা করেন। তখনই অরুণ শিবাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তিনি তাঁর প্রস্তাবে কোনওভাবেই রাজী হতে পারবেন না। এরপরে প্রচন্ড ক্ষেপে যান শিবা এবং অরুণের মুখে অ্যাসিড ছুঁড়ে মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিলেন অরুণের জামাইবাবু। অ্যাসিড হামলায় গুরুতর জখম হওয়ার পর তিনিই অরুণকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে অরুণের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তবে একা অরুণ নয়, এই অ্যাসিড হামলায় শিবাও জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত তাঁকে পুলিশ হেফাজতেই রাখা হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00