Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ঘর ঘর মে এক হি ডাক, মোদি যাক, মোদি যাক’, গর্জন মমতার

ঘর ঘর মে এক হি ডাক, মোদী যাক, মোদী যাক। আমি খুশি যে ২৪’র আগে INDIA নামে একটি জোট তৈরি করতে পেরেছি - আক্রমণ মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের মঞ্চেই নতুন ভারত গড়ার ডাক দিলেন বাংলার অগ্নিকন্যা। সেই সঙ্গে ডাক দিলেন, ‘মোদি(Narendra Modi) যাক মোদি যাক’। সাফ জানালেন, ‘২০২৪ সালে নতুন ইন্ডিয়ার(New India) জন্ম হবে। বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দেবেন সাধারণ মানুষ। ইন্ডিয়া লড়বে। পাশে সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে তৃণমূল। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি(BJP) হারলে ভারত জিতবে।’ কিছুদিন আগেই ২৪’র ভোটের লক্ষ্যে বিজেপিকে হারাতে দেশের ২৬টি অবিজেপি দল গড়ে তুলেছে Indian National Democratic Inclusive Alliance যা সংক্ষেপে INDIA নামেই পরিচিতি পেয়েছে। সবার লক্ষ্য ছিল, একুশের মঞ্চ থেকে সেই জোট নিয়ে কী বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বার্তা তিনি দিলেনও। দেশ থেকে নরেন্দ্র মোদির সরকারের অপসারণের ডাক দিলেন তিনি।

আরও পড়ুন আসছে বাংলার নিজস্ব ১০০ দিনের কাজের প্রকল্প, ‘খেলা হবে’

এদিন একুশের সভা থেকে মমতা বলেন, ‘চারিদিকে দাঙ্গার নামে ভাগাভাগির চেষ্টা করছে বিজেপি। আমরা পরিস্কার বলছি, আমরা চাই বিজেপি দেশ থেকে রাজনৈতিকভাবে বিদায় দিক। কারণ বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। সব সীমা লঙ্ঘন করেছে। ১১০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। ২০২৪ সালে জয় বাংলার সঙ্গে জয় ইন্ডিয়ার স্লোগান দেবে তৃণমূল। ঘর ঘর মে এক হি ডাক, মোদী যাক, মোদী যাক। আমি খুশি যে ২৪’র আগে INDIA নামে একটি জোট তৈরি করতে পেরেছি। আজ ভারতে যে লড়াই হোক না কেন, তা INDIA’র ব্যানারে হবে। কোনও চেয়ার আমাদের চাই না। চেয়ারকে কেয়ার করি না। আমাদের চাওয়ার কিছু নেই। আমাদের একটাই চাওয়া, মোদি হারুক, ইন্ডিয়া জিতুক। আগামী ২৪-এ নতুন ইন্ডিয়ার সৃষ্টি হবে। নতুন ইন্ডিয়ার জন্ম হবে। উন্নয়নের জন্য, মানুষের জন্য, একতার জন্য, সম্প্রীতির জন্য, সংহতির জন্য। এতদিন যেভাবে জয় বাংলা স্লোগানকে জনপ্রিয় করেছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে তেমনই জয় ইন্ডিয়া স্লোগানকেও জনপ্রিয় করতে হবে। সব সভায় জয় বাংলার পাশাপাশি জয় ইন্ডিয়ার স্লোগানও দেওয়া হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00