Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ম্যানচেস্টার ইউনাইটেড

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সব জল্পনার অবসান। দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ইংল্যান্ড প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন মরসুমে রেড ডেভিলদের দলপতির দায়িত্ব সামলাবেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্ডেজ। কোচ এরিক টেন হাগের পরামর্স মেনেই আর্ম ব্যান্ড তুলে দেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থের হাতে।

গত কয়েক বছর ধরেই রেড ডেভিলদের অধিনায়কত্বের দায়িত্ব পালন করে আসছেন ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুইয়ার। তাঁর অনুপস্থিতে অবশ্য দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব সামলেছিলেন ব্রুনো ফার্নান্ডেজ। তিন বছর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে স্পোর্টিং ক্লাব থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পর্তুগিজ তারকা। গত তিন মরসুমে ক্লাবের হয়ে ১৮৫টি ম্যাচে মাঠে নেমেছেন পর্তুগিজ মিডফিল্ডার। নিজে গোল করেছেন ৬৪ টি। সেই সঙ্গে আরও ৫৪টি গোল করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। গত মরসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন ব্রুনো। আগামী শনিবারই অধিনায়ক হিসেবে অভিষেক ঘটতে চলেছে পর্তুগিজ ফুটবলারের। ওই দিন আর্সেনালের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে রেড ডেভিলরা।

এদিন ব্রুনো ফার্নান্ডেজের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কোচ এরিক টেন হাগ অধিনায়ক হিসেবে দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ব্রুনো ফার্নান্ডেজের হাতে আর্ম ব্যানড তুলে দিয়েছেন। তাঁর নেতৃত্বে ২০২৩-২৪ মরসুমে দল দুর্দান্ত সাঔফল্য পাবে বলে আশা করা হচ্ছে।’

কাটল ১৭ বছরের ট্রফি খরা, ম্যান ইউকে হারিয়ে ইউরোপা লিগ জয় টটেনহ্যামের

শনির দশা কিছুতেই কাটছে না ম্যান ইউ’র, ফের পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়ল

ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্কে ছেদ ঘটছে কিংবদন্তি কোচ স্যর আলেক্স ফার্গুসনের

ম্যানচেস্টারের ‘সেভেন আপের’ রাতে ৭–০ গোলে জয় ইউনাইটেডের

EPL 2024-25: প্রথম ম্যাচে জোশুয়া জির্কজির গোলেই জয়ী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

চাকরি বেঁচে গেল টেন হাগের, ২০২৬ পর্যন্ত ম্যান ইউয়ের কোচের দায়িত্বে

ম্যান ইউকে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল চেলসি

এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে ইংল্যান্ডের এই ক্লাব

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00