Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সংক্রমণের অবস্থান ১০ হাজারের গণ্ডিতেই, ফের বাড়ল মৃত্যু

আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে কেরল এখনও প্রথম স্থানেই অবস্থান করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার দেশের দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও ১০ হাজারের গণ্ডিতেই অবস্থান করছে। রবিবার সকালে প্রকাশিত কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৪৮৮ জন। শনিবারের থেকে সংক্রমণের সংখ্যা ১৮৬ বৃদ্ধি পেয়েছে। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও চিকিৎসক মহলের উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃতের সংখ্যা। কেন্দ্রের হিসাব জানান দিচ্ছে রবিবার আরও একবার দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়ে তিনশোর গণ্ডি পার করেছে। কেন্দ্রের হিসাব অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১৩ জনের। এদের মধ্যে ২৪৮ জন শুধুমাত্র কেরলেরই বাসিন্দা। আক্রান্ত এবং মৃতের সংখ্যার নিরিখে কেরল এখনও প্রথম স্থানেই অবস্থান করছে।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেস মোট আক্রান্তের ০.৩৬ শতাংশ। যা কিনা ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন। আপাতত করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৭১৪ জন। হিসেব বলছে, এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৯ লক্ষ ২২ হাজার ৩৭ জন। আর সুস্থতার হার ৯৮.৩০ শতাংশ। এটাও গতবছর মার্চ মাসের পর সর্বোচ্চ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00