Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী সপ্তাহেই জাঁকিয়ে ঠাণ্ডা কলকাতায়, হতে পারে বৃষ্টিও

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত প্রেমীদের জন্য সুখবর। যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহ থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছেন। অর্থাৎ বঙ্গে আনুষ্ঠানিকভাবে শীতের প্রবেস এখন শুধুই সময়ের অপেক্ষা। সপ্তাহের শেষ দিনে এমন সুখবরই দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আনুষ্ঠানিকভাবে শীত পড়ার আগে আরও একবার উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে সপ্তাহের একেবারে প্রথমেই অর্থাৎ মঙ্গল এবং বুধবার উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, বুধবার নিম্নচাপের প্রভাব কেটে যাবে। ফলে রাজ্যে শীতল হাওয়া প্রবেশে কোনও বাধা থাকবে না। বুধবার থেকে রাজ্যের তাপমাত্রা কমতে শুরু করবে। এমনকী, সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ ১৬ থেকে ১৮ ডিগ্রিও হতে পারে। অর্থাৎ শেষমেশ দেখা পাওয়া যাবে শীতের। আশার খবর এই ঠান্ডা স্থায়ী হবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। প্রসঙ্গত, বুধবার পর্যন্ত চড়বে রাজ্যের তাপমাত্রার পারদ। একধাক্কায় বাড়বে তাপামাত্রা। এমনকী, সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। রাতের দিকেও চড়তে পারে তাপমাত্রার পারদ। ঠান্ডা ভাবও গায়েব হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই কদিন নিম্নচাপের প্রভাবে গায়েব হতে পারে শীতের আমেজ। আরব সাগর ও বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের প্রভাব বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে। ভারী বৃষ্টিপাত হতে পারে কর্ণাটক, রায়ালাসিমা, তামিলনাডু, পুদুচেরি ও করাইকালে, জানা গিয়েছে এমনটাই।

অন্যদিকে জানা গিয়েছে মঙ্গল বা বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত নয়, জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। এদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে এই সপ্তাহের শুরুতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00