Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের তথ্যানুসন্ধান দলের মণিপুর সফর পিছিয়ে গেল

সূত্রের খবর, আগামী ১৯  জুলাই মণিপুরে যেতে পারে ওই প্রতিনিধি দল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতিদাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে তথ্য অনুসন্ধানী দল পাঠানোর কথা ছিল তৃণমূল কংগ্রেসের। শুক্রবার উত্তর পূর্বের রাজ্যে যাওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেসের ৫ সাংসদের প্রতিনিধি দলের। কিন্তু সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে।  সূত্রের খবর, আগামী ১৯  জুলাই মণিপুরে যেতে পারে ওই প্রতিনিধি দল। 

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, জোড়াফুল শিবিরের প্রতিনিধিদল যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্ত্রক এবং মণিপুর সরকারের তরফে আবেদন জানানো হয়, তৃণমূলের প্রতিনিধিদল যেন সফর পিছিয়ে দেন। সেই আবেদনের প্রেক্ষিতেই এই সফর পিছিয়ে দেওয়া হয়। তৃণমূল সূত্রের খবর, আগামী সপ্তাহে ওই ৫ সাংসদের প্রতিনিধিদল মণিপুরে যাবেন। দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন জানিয়েছেন, আগামী ১৯ ও ২০ জুলাই তাঁরা যাবেন মণিপুরে৷ তথ্য অনুসন্ধানীচ এই দলে থাকছেন তৃণমূলের পাঁচ সাংসদ— ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, সুস্মিতা দেব এবং দোলা সেন।

উল্লেখ্য রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি ও হিংসার ঘটনা খতিয়ে দেখতে বুধবার বাংলায় পা রেখেছে বিজেপির প্রতিনিধি দল। তার পর বিজেপিশাসিত মণিপুরে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলার শাসকদল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00