Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোলমাল থামাতে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিলাম: মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘পুলিশকে ফ্রি হ্যান্ড দিলাম, পদক্ষেপ করুক।’

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট প্রকাশ হওয়ার পর থেকে গণনার দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ভাঙড়ে গণনা কেন্দ্রের বাইরে হিংসার ঘটনায় দুই আইএসএফ কর্মী-সহ তিন জনের মৃত্যু হয়েছে। অশান্তির ঘটনায় তদন্ত করতে এবং দোষীদের গ্রেফতার করতে পুলিশকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘পুলিশকে ফ্রি হ্যান্ড দিলাম, পদক্ষেপ করুক।’ মঙ্গলবার ভানগড়ের অশান্তি নিয়ে তিনি বলেন, ‘ভাঙড়ে গণ্ডগোল হল কীভাবে কাল রাতে? কেন্দ্রীয় বাহিনী তো ছিল। কেন অ্যাডিশনাল পুলিশ সুপারকে গুলি করা হল? তৃণমূল জিতে গিয়েছিল। ওরা (বিরোধীরা) হঠাৎ রাতে বাইরে থেকে গুন্ডা নিয়ে আসে। একটা স্কুলের মধ্যে বোমা মজুত করে রেখেছিল। সেখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল। তৃণমূলের কেউ অন্যায় করলে, তাঁকেও গ্রেফতার করলে আমি খুশি হতাম।’

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘আমি দুঃখিত কিছু বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজন মারা গিয়েছেন। যে জায়গাগুলিতে ঘটনা ঘটেছে, সেগুলি আজ থেকে নয়… গত ২৫-৩০ বছর ধরে ওই জায়গাগুলিতেই গন্ডগোল হয়। ডোমকলে গন্ডগোল হয়েছে, আমাদের কর্মীরা মারা গিয়েছে। জিতেছে কে? বিরোধীরা। ভাঙড়ে গন্ডগোল হয়েছে। বিরোধীরা করেছে। আমরা তো ওখানে জিতিনি। আমাদের সিটটা ছিনিয়ে নিয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00