Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পেট্রাপোলের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ

সাধারণ মানুষ উৎসবে খুশির মেজাজেই ভোট দান করতে আসছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনা জেলার পেট্রোপোল থানার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে অবাধে চলছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ। শনিবার সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

বনগাঁ পঞ্চায়েত সমিতির ৩০ নম্বর আসন প্রার্থী হয়েছেন প্রসেনজিৎ ঘোষ। বিষয়টি নিয়ে তিনি বলেন, সকাল থেকেই ছয়ঘরিয়া পঞ্চায়েতের অন্তর্গত সবকটি বুথেই অবাধ শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চলছে সাধারণ মানুষ উৎসবে খুশির মেজাজেই ভোট দান করতে আসছেন। প্রসঙ্গত শনিবার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত থেকে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের তিন জন কর্মী খুন হয়েছেন। যার মধ্যে শনিবার সকালে খুন হয়েছেন দু’জন তৃণমূল কর্মী। এক কংগ্রেস কর্মী এবং এক জন সিপিএম সমর্থককেও খুনের অভিযোগ উঠেছে।

মুর্শিদাবাদে রাজনৈতিক হিংসার জেরে খুন হয়ে যান তৃণমূলের কর্মী বাবর আলি। শুক্রবার রাতে বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙা ষষ্ঠীতলা এলাকায় ঘটনাটি ঘটে।গ্রামের একটি চায়ের দোকানে বাবর এবং ফুলচাঁদ শেখ বসেছিলেন। সেই সময় দুষ্কৃতীরা এসে হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় দু’জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকেরা বাবরকে মৃত বলে ঘোষণা করেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00