Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য আধার বাধ্যতামূলক নয়

তবে কেউ চাইলে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের নথিভুক্তকরণের ক্ষেত্রে আধার ব্যবহার করতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের জমানায় আধার কার্ড আমজনতার চোখে আঁধার এনে দিয়েছে। সব ক্ষেত্রেই আধার সংযুক্তিকরণের পথে হেঁটেছে কেন্দ্র। এমনকী অনেক সরকারি সামাজিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তো আধার বাধ্যতামূলক করা হয়েছে। এমনকী জন্ম থেকে মৃত্যুর শমসাপত্র পাওয়ার ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক করে সাধারণ মানুষের চোখের ঘুম কেড়ে নেওয়া হয়েছিল। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে জন্ম ও মৃত্যুর শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক।  

গত ২৭ জুন রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়াকে (আরজিআই) পাটানো এক নির্দেশিকায় মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জন্ম ও মৃত্যুর শংসাপত্রের জন্য আধার অন্যতম নথি হবে। কিন্তু শংসাপত্র পাওয়ার জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক নয়। শংসাপত্রের ফর্মে আধার কার্ডের জায়গায় হ্যাঁ অথবা না-দুটি বক্স থাকবে। ওই বক্সে গ্রহীতারা ইচ্ছে হলে টিক দেবেন। না হলে দেবেন না। আধার না থাকলেও জন্ম ও মৃত্যুর শংসাপত্র ইস্যু করতে পারবে রেজিস্টার জেনারেলের অফিস।

অন্যদিকে আগামিকাল শুক্রবার ৩০ জুন প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণের দিন শেষ হচ্ছে। এর আগে বেশ কয়েক দফায় সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়েছিল অর্থ মন্ত্রক। ফের একবার সময়সীমা বাড়ানো হবে কিনা, তা নিয়ে জোর জল্পনা চলছে। যদিও অর্ত মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, প্যান আর আধার সংযুক্তিকরণের সময় বাড়ানোর কোনও সম্ভাবনা নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00