Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘তারক মেহতা’ প্রযোজক সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের হল যৌন হেনস্থার মামলা

মঙ্গলবার 'তারক মেহতা কা উলটা চশমা'-র প্রযোজক অসিত কুমার মোদী, অপারেশন হেড সোহেল রামানি এবং নির্বাহী প্রযোজক যতীন বাজাজের বিরুদ্ধে দায়ের হল এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি: বহুদিন ধরে চর্চায় রয়েছে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিকটি। যা বহু বছর ধরে হিন্দির SABTV চ্যানেলে রাজত্ব করছে। কিন্তু বর্তমানে এই ধারাবাহিকের পরিস্থিতি বেজায় গরম। ইতিমধ্যেই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন একাধিক কলাকুশলী। যাঁদের তুখোড় অভিনয়ের দরুণ আজ ধারাবাহিকটি গোটা দেশের কাছেই পরিচিত। কিন্তু সম্প্রতি ধারাবাহিকের নির্মাতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরে দাঁড়িয়েছেন সিরিয়ালের কলাকুশলীরা। কেউ বকেয়া মেটানোর অভিযোগ তুলেছেন আবার কেউ নির্মাতাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হয়েছেন। এই নিয়ে বেশ কয়েকদিন ধরে ঝামেলায় পড়েছিলেন নির্মাতারা। মঙ্গলবার ‘তারক মেহতা কা উলটা চশমা’-র প্রযোজক অসিত কুমার মোদী, অপারেশন হেড সোহেল রামানি এবং নির্বাহী প্রযোজক যতীন বাজাজের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

সংবাদ সংস্থা এএনআই-এর মতে, শোয়ের একজন অভিনেতার অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 354 এবং 509 (একজন মহিলাকে তাঁর শালীনতা ক্ষুন্ন করার উদ্দেশ্যে অপরাধমূলক বল) এর অধীনে এফআইআর নথিভুক্ত করেছে। তবে এখনও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। গত মাসে, শোয়ের একজন অভিনেত্রী, প্রযোজক অসিত কুমার মোদী এবং কলাকুশলীদের অন্য দুই সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। মুম্বাই পুলিশের কথায়, “তারক মেহতা কা উল্টা চশমা’র প্রযোজক অসিত কুমার মোদী এবং আরও দুই সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের রয়েছে। তাঁর বক্তব্যের জন্য শীঘ্রই অসিত কুমার মোদিকে তলব করবে পুলিশ।”

যদিও অসিত মোদী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তাঁদের ভিত্তিহীন বলেছেন। এমনকী তিনি মানহানির চেষ্টার জন্য অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। অসিতের বিরুদ্ধে অভিযোগকারীরা জানান, “তিনি (অভিনেতা) নিয়মিতভাবে শোতে পুরো দলের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। শুটিং থেকে বেরিয়ে যাওয়ার সময়, পথের লোকেদের তোয়াক্কা না করে খুব দ্রুত গতিতে গাড়ি বের করে নিয়ে যেতেন। এমনকি তিনি সেটের অনেক সম্পত্তির ক্ষতি করেছেন। শুটিং চলাকালীন খারাপ আচরণ এবং শৃঙ্খলা হীনতার কারণে আমরা তো চুক্তি বাতিল করেছিলেন। এই ঘটনার সময় অসিত জি ইউএসএতে ছিলেন। তিনি এখন ভিত্তিহীন অভিযোগ করে আমাদের মানহানি করার চেষ্টা করছেন।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00