Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেপ্টেম্বরেই চালু হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্কের টাকা-রুপি ডেবিট কার্ড

টাকা পে ডেবিট কার্ড চালুর ফলে ভারত ভ্রমণরত বাংলাদেশিদের খরচ ৬ শতাংশের মতো সাশ্রয় হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কোষাগারে ডলারের অবস্থা ভাঁড়ে মা ভবানীর মতো। গত এক বছরের বেশি সময় ধরে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ক্রমশই তলানিতে গিয়ে ঠেকছে। এই পরিস্থিতিতে ডলার সাশ্রয়ে টাকা-পে কার্ড নামে নতুন এক ডেবিট কার্ড চালু করছে বাংলাদেশ ব্যাঙ্ক। মূলত চিকি‍ৎসা, শিক্ষা এবং ভ্রমণের জন্য যে সব বাংলাদেশি ভারতে্ব যান তাঁরা ওই কার্ড দিয়ে রুপিতে লেনদেন করতে পারবেন। বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আবদসুর রউফ তালুকদার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাস থেকেই নয়া ডেবিট কার্ড চালু হবে।

ডলারের কোষাগার ক্রমশই কমতে থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যের লেনদেন  ভারতীয় মুদ্রা রুপিতে করার বিষয়ে সম্মত হয়েছে ঢাকা এবং নয়াদিল্লি। পাশাপাশি যেহেতু সিক্ষা, চিকি‍ৎসা ও ভ্রমণের কাজে বছরে ১৫ লক্ষের মতো বাংলাদেশি ভারতে যান, সেক্ষেত্রে বিশাল পরিমাণ ডলার খসে যাচ্ছে কোষাগার থেকে। ওই বিপুল পরিমাণ ডলারের অপচয় কমাতে দুই দেশের নিজস্ব মুদ্রায় লেনদেন করার বিষয়েও ভারতের রিজার্ভ ব্যাঙ্কের কাছে প্রস্তাব রেখেছিল বাংলাদেশ ব্যাঙ্ক। তাতে সাড়া মিলেছে। তাই দুই দেশের মধ্যে ব্যবহার যোগ্য নয়া ডেবিট কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, ‘টাকা পে ডেবিট কার্ড দিয়ে বাংলাদেশি নাগরিকরা যেমন দেশের মধ্যে কেনাকাটা কিংবা বিল পরিশোধ করতে পারবেন, তেমনই ভারতে গিয়েও সর্বাধিক ১২ হাজার ডলারের সমপরিমাণ অর্থ খরচ করতে পারবেন। বর্তমানে টাকা দিয়ে ডলার কেনা আবার ভারতে গিয়ে সেই ডলার ভাঙিয়ে রুপিতে পরিণত করতে গিয়ে যে বাড়তি খরচের বোঝা বহন করতে হয় তা হবে না। অন্তত ৬ শতাংশ খরচ কমবে। দু’দুবার মানি এক্সচেঞ্জ করতে হবে না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00