Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুটান সফরে গেল একদল বুনো হাতি

বিদেশ সফর সেরে ভারতে ফিরলো ঐরাবতের দল। করোনা সংক্রমনের সময় থেকে প্রায় দু'বছর ধরে সম্পূর্ণ ভাবে বন্ধ ভূটান সীমান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদেশ সফর সেরে ভারতে ফিরলো ঐরাবতের দল। করোনা সংক্রমনের সময় থেকে প্রায় দু’বছর ধরে সম্পূর্ণ ভাবে বন্ধ ভুটান সীমান্ত। ভুটানের বিশেষ অনুমতি ছাড়া যেতে পারছে না কেউ। আর এর মধ্যে দিব্যি ভুটানে ঘুরে এল একদল বুনো হাতি। ডুয়ার্সের ডায়নার জঙ্গল থেকে ছানাপোনা সমেত ২৫-৩০ টি বুনোহাতির একটি দল মঙ্গলবার ভোরে চলে যায় সামসি ভুটান এলাকায়। এর প্রায় ২৪ ঘন্টা পর তাদের ঝটিকা সফর সেরে বুধবার সকালে ফের ওই দলটি ক্যারন চা বাগান হয়ে আবার ফিরে যায় ডায়নার জঙ্গলে।

ভুটান পাহাড় ঘেষা ক্যারন চা বাগানের পথ ধরে হাতির দলটির ডায়নার জঙ্গলে ফিরে আসার অসাধারন দৃশ্য এবার ভাইরাল হল নেট দুনিয়ায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে ডুয়ার্সের জমি গুলিতে এখন ধান কাটা চলছে। কিন্তু ভূটান এলাকায় এখোনও ধান কাটা শুরু হয়নি। তাই পাকা ধান খাবার লোভে মাঝেমধ্যেই ভুটানে চলে যায় হাতির দল। ফের তারা ভারতে চলে আসে।

ডায়না রেঞ্জের রেঞ্জার প্রনব কুমার দাস বলেন, এই মুহূর্তে ডায়নার জঙ্গলে প্রায় ৫০ টি হাতির একটি দল রয়েছে। এদের মধ্যে প্রায় ৩০ টি হাতির একটি দল গত মঙ্গলবার ভুটানে চলে গিয়েছিল। বুধবার সকালে ফের হাতির দলটি ক্যারন চা-বাগান হয়ে ডায়নার জঙ্গলে ফিরে গিয়েছে। আমরাই হাতির দলটিকে ড্রাইভ করে জঙ্গলে ঢুকিয়ে দিয়েছি। আসলে এরা বন্যপ্রাণী সীমান্ত কী সেটা এরা জানে না। সব দেশেই এদের অবাধ যাতায়াত। তাই মাঝেমধ্যে এরা ভুটানে চলে যায়। আবার তাদের অক্ষত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00