Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইজরায়েলের কাছে হেরে বিদায় নিল পেলের দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর থেকে এবারের মতো খালি হাতেই বিদায় নিল  ব্রাজিল। গত শনিবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ইজরায়েলের কাছে ৩-২ গোলে হার মানল নেইমারদের দেশ। সেমিফাইনাল ম্যাচে ইজরায়েল মুখোমুখি হবে উরুগুয়ে বনাম যুক্তরাষ্ট্রের মধ্যে বিজয়ী দেশের সঙ্গে।

গত শনিবার আর্জেন্টিনার সান হুয়ান স্টেডিয়ামে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসরে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূণ্যভাবে। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ব্রাজিলকে গোল করে এগিয়ে দেন মার্কোস লিওনার্দো।

এই গোল অবশ্য ব্রাজিল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। গোল খাওয়ার মিনিট চারেক বাদেই ইজরায়েলকে গোল করে সমতায় ফেরান আনান খালাইলি। এরপর দুই দলই প্রতিপক্ষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু অধরাই থেকে যায় কাঙ্খিত গোল।

আরও জানতে পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে শুভমনের প্রশংসা করলেন ভেঙ্গসরকার

ম্যাচের অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ব্রাজিলকে ফের গোল করে এগিয়ে দেন মাথিয়াস নাসিমেন্তো। প্রথম গোলের মতো দ্বিতীয় গোলও বেশিক্ষণ ধরে রাখতে ব্যর্থ ব্রাজিলের জুনিয়র ফুটবলাররা। গোল খাওয়ার দুই মিনিট পরেই ফের ইজরায়েলকে সমতায় ফেরান হামজা বিবি। এই অর্ধের একদম শেষ লগ্নে এসে ইজরায়েলের হয়ে ব্রাজিলের কফিনে শেষ পেঁরেকটি পুঁতে দেন টারগেম্যান।

এই গোল আর শেষ অবধি আর শোধ করতে পারেনি ব্রাজিল। ফলে শেষ পর্যন্ত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে খালি হাতেই বিদায় নিতে হল তাঁদের। সিনিয়ারদের মতো বিশ্বকাপের আসরে ব্যর্থ হলেন জুনিয়াররাও। তবে কপাল খারাপ ছিল ইজরায়েলের। কেননা ম্যাচে দু দুটি পেনাল্টির সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ইজরায়েল ফুটবলাররা। না হলে বড় ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে হত ব্রাজিলের ফুটবলারদের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00