Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামন্ততান্ত্রিক সংস্কৃতি ধ্বংস করতে পারলাম না, অনুশোচনা প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা হোক কিংবা মাদ্রাজ, দুই জায়গার আদালতে গিয়েই বারবার সরকারি সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে থাকাকালীন করোনাকালে দুর্গাপুজোতে প্যান্ডেল হপিং বন্ধ করেছিলেন। ভোটে কমিশনের বেপরোয়া নীতির জন্য ‘খুন’-এর মামলা দায়ের করতেও বলেছিলেন। প্রত্যেক ক্ষেত্রেই মানুষকে আগে রেখে আইনের কথা বলতে গিয়ে বারবার বদলি হয়েছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে বদলির সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বদলির সুপারিশ করা হয়, তাতে সম্মতি দেয় কেন্দ্র। যাতে ক্ষুদ্ধ হয় মাদ্রাজ হাইকোর্টের বেশিরভাগ আইনজীবীরা। এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিলেও কোনও অনড় ঘটেনি সিদ্ধান্তে।

অবশেষে কম গুরুত্বপূর্ণ আদালতে বদলি হচ্ছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের। বুধবার মাদ্রাজ হাইকোর্টে তাঁকে শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে বার অ্যাসোসিয়েশন। সেখানে সশরীরে হাজির না থাকতে পারলেও বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় একটি চিঠি লিখেছেন। সেখানেই তিনি উল্লেখ করেছেন, ‘আপনাদের মধ্যে কয়েকজন হয়তো আমার কাজে রাগ করেছেন। কিন্তু আপনারা মনে রাখবেন, আমার কোনও কাজই ব্যক্তিগত ছিল না। ওই আসনে বসে, এই প্রতিষ্ঠানের জন্য যা ঠিক মনে হয়েছে, সেটাই আমি করে গিয়েছি। আপনারা যে সামন্ততান্ত্রিক সংস্কৃতির মধ্যে রয়েছেন, তা সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারলাম না। আমার আফসোস রয়ে গেল। দেশের সবথেকে ভাল আইনজীবীদের মধ্যে আপনারা অন্যতম। আমার মতো একজন বৃদ্ধ, কলহপ্রবণ বিচারপতির কথা ধৈর্য ধরে শুনে এসেছেন। আমাকে যথাযথ সম্মান দিয়েছেন।’

কলকাতা হোক কিংবা মাদ্রাজ, দুই জায়গার আদালতে গিয়েই বারবার সরকারি সংস্থার বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। যা নীতির বিরুদ্ধে বা আইন মানছে না তার বিরুদ্ধেই গর্জে উঠেছেন তিনি। তাই হয়ত বারবার বদলি করা হয়েছে, এটাই মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সিদ্ধান্তে দেশের প্রধান বিচারপতিকে দুশো আইনজীবী চিঠি দিলেও বদলি আটকায় নি বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00