Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিনে মেসিদের ম্যাচের টিকিটের দাম প্রায় ৭০ হাজার টাকার ওপর

Share:

নিজস্ব প্রতিনিধি:  একটা বা দুটো বছর নয়, দীর্ঘ ছয় বছর পর আবার আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি পদাপর্ণ করতে চলেছেন চিনের মাটিতে। চিনে মেসির দেশ একটি প্রদর্শনী ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

মেসির ম্যাচ ঘিরে ইতিমধ্যেই টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছে মেসি ভক্তদের মধ্যে। এটাই স্বাভাবিক। কিন্তু মেসিদের ম্যাচ দেখার জন্য টিকিটের যে দাম ধার্য করা হয়েছে তা শুনলে চমকে যাবেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। মেসিদের ম্যাচ দেখতে গেলে চিনের নাগরিকদের পকেট থেকে ব্যয় করতে ৬৮০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭০, ০০০ টাকার কাছাকাছি।

আর টিকিটের এই দাম শুনেই কার্যত মাথায় হাত দিয়ে বসেছেন চিনের মেসি ভক্তরা। এবং কেন টিকিটের দাম এত বৃদ্ধি পেল তাই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশও করেছেন চিনের নাগরিকরা।

কিন্তু কেন মেসিদের ম্যাচে টিকিটের দাম এত করা হল, তাই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আয়োজকরা। তবে ডাল মে কুচ কালা হ্যায়। সূত্রের খবর, চিনের ফুটবলপ্রেমীরা অবশ্য সেইরকম সন্দেহের আঁচ করতে শুরু করেছেন আয়োজকদের বিরুদ্ধে।

উল্লেখ্য, মেসিরা আগামী ১৫ জুন চিনের রাজধানী বেজিংয়ের ওয়ার্কস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন। মোট ৬৮ হাজার দর্শকাসন বিশিষ্ট ওই স্টেডিয়ামটি। এর আগে মেসিরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00