Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘শুধু রবীন্দ্র সঙ্গীত গাইবে’, ভাই মদনকে নির্দেশ দিদি মমতার

বুধবারই মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি মদন মিত্রকে বললেন শুধু রবীন্দ্রসঙ্গীত গাইতে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: সম্প্রতি দেখা গিয়েছিল মদন মিত্রকে পাঠানো একটি চিঠিতে মুখ্যমন্ত্রী সম্বোধন করেছিলেন বিধায়ক ও শিল্পী বলে। কারণ কালারফুল বয় মদনের মুখে এখন শুধুই সুরের মুর্ছনা। সেই বিধানসভা ভোটের আগে থেকেই একের পর এক মিউজিক অ্যালবাম প্রকাশ করে তাক লাগাচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কখনও ওহ লাভলি, কখনও পুজোর গান বা কখনও বিরোধীদের কটাক্ষ করে দিদির বন্দনা করে গান গেয়ে সকলকে চমকে দিচ্ছেন মদন দা। ফেসবুকেও ভক্তদের গানের সুরে মাতিয়ে রাখেন কামারহাটির বিধায়ক। এবার তাঁর গানের প্রসঙ্গ শোনা গেল দিদি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে। বুধবারই মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি মদন মিত্রকে বললেন শুধু রবীন্দ্রসঙ্গীত গাইতে।

ব্যাপারটা ঠিক কী হয়েছিল? এদিনের প্রশাসনিক বৈঠকের প্রায় শেষের দিকে মুখ্যমন্ত্রীর আচমকা মনে পড়ে কামারহাটির বিধায়ক মদন মিত্রের কথা। তিনি জিজ্ঞেস করেন, ‘আরে মদন মিত্র কিছু বলল না তো! ওকে তো আমি এতক্ষণ দেখতেই পাইনি! ও কোথায়?’ মঞ্চের সামনের থাকা আসনের পিছনের সারিতে মদন মিত্র তখন হাসিমুখে উঠে দাঁড়ান। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘আপনার দেওয়া নির্দেশ যথাযথ ভাবে পালন করছি’। উত্তর শুনে মুখ্যমন্ত্রীও মজা করে বললেন, ‘তুমি অন্য কিছু গাইছ না তো, রবীন্দ্রসংগীত ছাড়া?’ উত্তরে মদন বলেন, তিনি এখন স্রেফ রবীন্দ্রসংগীত নিয়েই রয়েছেন। শুনে ফের একগাল হেসে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওকে, ঠিক আছে’। এখন দেখার বিধায়ক মদন মিত্রের রবীন্দ্রসঙ্গীত কবে শোনা যায়। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00