Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নেতাজির জন্ম সোনারপুর’, ভুলের আড়ালে ফের ইতিহাস বদলের চেষ্টা!

জাতীয় ইতিহাসের পরে পদ্মশিবিরের লক্ষ্য বাংলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY) তাঁর  বক্তব্যে বলেছিলেন, সোনারপুরে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস (NETAJI SUBHAS CHANDRA BOSE)। সেই নিয়ে হাসির হিড়িক সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যে দল সবই বদলে দিতে চায়, যে দলের সবাই নতুন করে ‘ইচ্ছে মতো’ ইতিহাস লিখতে চায় সে দলের নেতার এই ‘ভুল’ ইচ্ছাকৃত নয় তো! কারণ, ভুল শুধরে দেওয়া হলেও তিনি সেই দাবিতেই ছিলেন অনড়।

বিরোধীদের অভিযোগ, ‘জাতীয়তাবাদের মোড়ক’ থাকলেও বিজেপি মোটেও দেশপ্রেমী নয়। অভিযোগ, গেরুয়া শিবির ‘দ্বেষপ্রেমী’। জাতীয় ইতিহাসের পরে পদ্মশিবিরের লক্ষ্য বাংলা। শোনা যায়, বিজেপি না কি বাংলাকে চায়। বাঙালিকে নয়। এবার কি বাংলার ইতিহাসও বদলে দিতে চাইছে বিজেপি?

নববর্ষ কে চালু করেছিলেন, সেই বিতর্কে জড়িয়েছিল গেরুয়াপন্থী সংগঠনের নাম। অভিযোগ উঠেছিল ‘ওরা বদলে দিতে চায় ইতিহাস’। তাহলে কি নেতাজি’র জন্মও ‘ওড়িশার কটক’ বদলে দিয়ে বিজেপি করতে চায় ‘বাংলার দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুর’?

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি আগেই বলেছেন, ‘সহজপাঠের জন্য বিখ্যাত বিদ্যাসাগর’। এটি ছিল ভুল। ধরিয়ে দেওয়ার পরে এই ভুল আর করেননি দিলীপ। গত রবিবার শুভেন্দু বলেছিলেন, নেতাজির জন্মস্থান সোনারপুর। এরপরে গেরুয়া শিবিরেই পড়ে হাসির রোল। বেশ কয়েকজন তাঁকে ঠিকটা বলে দেওয়ার পরেও বারবার একই দাবি করেন শুভেন্দু।

দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটে আছে। কোদালিয়া পরিচিত সুভাষগ্রাম নামে। পৈতৃক ভিটে মানেই কিন্তু জন্মস্থান নয়।

তাহলে প্রশ্ন, ভুল না কি ইতিহাস বদলের চেষ্টা? না কি নেতার গোঁয়ার্তুমি?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00