Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জেনে নিন KMC’র নতুন Parking Fee’র রেট

KMC সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সরকারিভাবে যে ফি চালু রয়েছে, তা সম্ভবত দ্বিগুণ করা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রীই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঁড়ে মা ভবানী দশা কলকাতা পুরনিগম তথা KMC’র। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim) নতুন Parking Fee লাগু করতে চেয়েছিলেন। লাগুও হয়েছিল তা। কিন্তু সেই বর্ধিত Parking Fee মেনে নেয়নি খোদ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। তাই সেই বর্ধিত Parking Fee প্রত্যাহার করে নেন ফিরহাদ। পরিবর্তে ঠিক হয় ঠিক কত হারে Parking Fee বাড়ানো যেতে পারে সেটা ঠিক করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সংক্রান্ত ফাইল নবান্নে পাঠানোর আগে প্রস্তাব আকারে নয়া Parking Fee’র রেট চার্ট জমা দেওয়া হয়েছে মেয়রের টেবিলে। KMC সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সরকারিভাবে যে ফি চালু রয়েছে, তা সম্ভবত দ্বিগুণ করা হতে পারে। মেয়র ফিরহাদ হাকিম তাতে সম্মতি দিলে সেই প্রস্তাব যাবে নবান্নে। সেখান থেকে সবুজ সংকেত মিললে শহরে লাগু হবে বর্ধিত Parking Fee।

আরও পড়ুন বঙ্গের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকরণে ১২ হাজার কোটির বিনিয়োগ

মেয়রের কাছে KMC’র আধিকারিকেরা যে খসড়া প্রস্তাব জমা দিয়েছেন তাতে বাইক বা দু’চাকার গাড়ির ক্ষেত্রে ঘণ্টায় ১০ টাকা এবং চার চাকার গাড়ির ক্ষেত্রে ঘণ্টায় ২০ টাকা ফি করার প্রস্তাব দেওয়া হয়েছে পুরনিগমের পার্কিং বিভাগের তরফে। বর্তমানে এই ফি রয়েছে ঘণ্টায় যথাক্রমে ৫ টাকা এবং ১০ টাকা। যে ফাইল নবান্নে যাবে, সেখানে দেশের কয়েকটি প্রথম সারির শহরের Parking Fee’র তালিকাও ‘রেফারেন্স’ হিসেবে দেওয়া হবে। উল্লেখ্য, গত ১২ বছর ধরে শহরে Parking Fee বাড়েনি। তবে পার্কিং লটের দায়িত্বপ্রাপ্ত এজেন্সিগুলির একাংশ অবৈধভাবে যথেচ্ছ ফি আদায় করছে। এই পরিস্থিতিতে সরকারিভাবে পার্কিং ফি বৃদ্ধিও জরুরি হয়ে পড়েছিল। গত ১ এপ্রিল থেকে বর্ধিত Parking Fee চালু করেছিল পুরনিগম। সেই সময় প্রায় আড়াই গুণ বৃদ্ধি হয়েছিল পার্কিংয়ের খরচ। তা নিয়ে বিতর্ক কম হয়নি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্ধিত ফি বাতিল করে দেয় পুর কর্তৃপক্ষ। কিন্তু এখন ফের বিষয়টি পুনরায় বিবেচনা করা হচ্ছে। তাই নবান্নে যে প্রস্তাব পাঠানো হবে সেখানে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরে Parking Fee কত, সেই তালিকাও খসড়ার সঙ্গে দেওয়া হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00