Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবারও চাকা গড়াল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের

সোমবার বন্ধ ছিল পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছিল গত শনিবার। তবে দ্বিতীয় দিনেই দুর্ঘটনার কবলে পড়ে সেমি হাই স্পিড এই ট্রেন। যার জেরে ওই দিনে প্রায় ৪  ঘণ্টা ব্যাহত ছিল যাত্রী পরিষেবা। সোমবারে বাতিল ছিল এই ট্রেন। ফের পথ চলা শুরু করল বন্দে ভারত।

গত রবিবার পুরী থেকে হাওড়া আসার সময়ে বিকেল সাড়ে ৪টা নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন। প্রাকৃতিক দুর্যোগের সময় ট্রেনের ওপরে ভেঙে পড়ে গাছের ডাল। যার ফলে ভেঙে যায় ট্রেনটির বনেটের বেশ কিছু অংশ। ভেঙে যায় পেন্টোগ্রাফ। ওড়িষার বৈতরণী এবং মঞ্জুরি রোড স্টেশনের কাছে ঘটেছিল এই দুর্ঘটনাটি।

গত রবিবার প্রায় ৪ ঘণ্টা আপৎকালীন মেরামতি চলে ট্রেনটির। ভাঙা ও বনেট খোলা অবস্থাতেই বাকি রাস্তা আসে ট্রেন। এরপরে সোমবার হয় সম্পূর্ণ মেরামত। তাই আপ-ডাউন রুটে এই ট্রেন যাত্রা বন্ধ ছিল। ফের সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার থেকে নির্ধারিত সময়ে হাওড়া থেকে যাত্রা শুরু করল এই ট্রেন।

উল্লেখ্য, এই ট্রেন চালুর প্রথম দিনেই উঠেছিল বাজে খাবার দেওয়ার অভিযোগ। অন্যদিকে, দু’টি সেমি হাই স্পিড ‘বন্দে ভারত’ এক্সপ্রেস পেয়েছিল বাংলা। এবার আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের (VANDE BHARAT EXPRESS) চাকা গড়াতে চলেছে বাংলা দিয়ে। যোগাযোগ স্থাপন হবে উত্তর পূর্ব ভারতের সঙ্গে। নিউ জলপাইগুড়ি এবং গুয়াহাটির মধ্যে সংযোগ স্থাপন করবে এই ট্রেন। জানা গিয়েছে, ৪১০ কিলোমিটার রাস্তা এই ট্রেন অতিক্রম করবে মাত্র ৬ ঘণ্টায়। নয়া ট্রেন চলবে সপ্তাহে ৬ দিন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00