Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাধ্যমিকে ভালো ফল করল দৃষ্টিহীন পরীক্ষার্থীরাও

রাজ্যের ৩টি স্কুলের দৃষ্টিহীন পড়ুয়ারা বসেছিল মাধ্যমিক পরীক্ষায়। তারা সকলেই বেশ ভাল ভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকে ভালো ফল করল রাজ্যের দৃষ্টিহীন পরীক্ষার্থীরা(Blind Students)। রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি(Ramkrishna Mission Blind Boys Academy) থেকে এবার ১৩ জন পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে ১০জনই ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। আবার বেহালার ক্যালকাটা ব্লাইন্ড স্কুল(Calcutta Blind School) থেকে এবার ১১ জন পরীক্ষা দিয়েছিল। তাঁরাও সকলে ৬০ শতাংশের ওপর নম্বর পেয়েই পাশ করেছে। নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল(Nabadwip APC Blind School) থেকে ৪ জন দৃষ্টিহীন ছাত্রী এবারের পরীক্ষায় বসেছিল। তারাও সকলে দ্বিতীয় বিভাগে পাশ করেছে। জীবনের প্রতিবন্ধকতা ও শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যেভাবে তাঁরা পরীক্ষায় সফল হয়েছে তা রীতিমত কুর্ণিশ করার সামিল।  

আরও পড়ুন শরীরের ৯০ শতাংশ ভিন্নভাবে সক্ষম, তবুও মাধ্যমিকে A Grade

রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি থেকে এবারে ৮৮ শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে সোমনাথ বিশ্বাস। এছাড়া এই স্কুলের ৯ জন পড়ুয়া ৮৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। পরীক্ষার্থীরা প্রত্যেকে খুবই গরিব পরিবার থেকে এসেছে। উত্তীর্ণদের মধ্যে একজনের বাড়ি আবার দার্জিলিংয়ে। অন্যদিকে ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে ববিতা কুমারি শাহ নামে হাওড়ার এক ছাত্রী সেই স্কুলে প্রথম হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৫৬৭। এছাড়া ৫৫৪, ৫৩০, ৫২৬ নম্বর পেয়েও পাশ করেছে কেউ কেউ। ছাত্রদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে মানিক দাস। তার প্রাপ্ত নম্বর ৪৯১। গতবারের তুলনায় এ বছর এই স্কুলের ফল ভালো হয়েছে। নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল থেকে ৪ জন দৃষ্টিহীন ছাত্রী পরীক্ষায় বসেছিল। জীবনের প্রথম বড় পরীক্ষায় সকলেই দ্বিতীয় বিভাগে পাশ করেছে। এই সাফল্যে ওরা যেমন খুশি, তেমনি খুশি ওদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00