Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিউইয়র্কের রাস্তায় বিপজ্জনকভাবে প্রিন্স হ্যারি-মেঘানকে তাড়া পাপারাজ্জিদের

টানা দু’ঘন্টার বেশি বিপজ্জনকভাবে ডায়ানার পুত্রের গাড়ি তাড়া করেছে পাপারাজ্জিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: ১৯৯৭ সালের ৩১ অগস্ট পাপারাজ্জিদের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করতে গিয়েই অকালে মৃত্যুর দেশে পাড়ি  দিতে হয়েছিল ব্রিটেনের রাজপুত্রবধূ ডায়ানাকে। মঙ্গলবার রাতে সেই দুঃসহ স্মৃতি ফের ফিরে এলো ডায়ানার ছোটপুত্র প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেঘান মর্কেলের জীবনে। টানা দু’ঘন্টার বেশি বিপজ্জনকভাবে ডায়ানার পুত্রের গাড়ি তাড়া করল পাপারাজ্জিরা। তাড়া খেয়ে পালানোর সময়ে একাধিকবার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে-পড়তে বেছে গিয়েছেন রাজা চার্লসের ছোট ছেলে। আর এমন ঘটনায় তথাকথিত পেশাদার চিত্র সাংবাদিকদের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

বুধবার প্রিন্স হ্যারির এক মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার রাতে নিউইয়র্কের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন প্রিন্স হ্যারি, তাঁর স্ত্রী মেঘান মর্কেল এবং মেঘানের মা। ওই অনুষ্ঠানের আয়োজক ছিল ‘মিসেস ফাউন্ডেশন ফর উইমেন’ নামে এক বেসরকারি সংগঠন। সমাজসেবামূলক কাজের জন্য মেঘানকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে। ফেরার সময়ে তাঁদের গাড়িকে তাড়া করে পাপারাজ্জিদের একটি গাড়ি। প্রায় দু’ঘন্টা ধরে বিপজ্জনকভাবে তাড়া করে ব্রিটেনের ছোট রাজপুত্রের গাড়িকে। পাপারাজ্জিদের বিপজ্জনক গাড়ি চালানোর ঘটনায় নিউ ইয়র্ক পুলিশের দুই আধিকারিক ছাড়াও বেশ কয়েকজন পথচারীও আহত হয়েছেন।’

মায়ের মর্মান্তিক মৃত্যু নিয়ে একাধিকবার পাপারাজ্জিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ডায়ানার ছোটপুত্র প্রিন্স হ্যারি। ২৬ বছর আগে যদি পাপারাজ্জিরা ওইভাবে তাঁর মায়ের গাড়ির পিছু তাড়া না করতেন তাহলে ডায়ানাকে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে হতো না বলে মনে করেন করেন তিনি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00